শিরোনাম
বাঁশখালী প্রতিনিধি : | ০৯:৩০ পিএম, ২০২২-০৭-১৪
বাঁশখালীতে হত্যা মামলার আসামি আলী নবী প্রকাশ নবী মেম্বারকে (৪৫) গ্রেপ্তার করেছে র্যাব-৭। গ্রেপ্তারকৃত আলী নবী মেম্বার উপজেলার গন্ডামারা ইউনিয়নের মৃত আমির আলীর ছেলে।
বুধবার (১৩ জুলাই) রাত সাড়ে ৮টায় উপজেলার গন্ডামারা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে গন্ডামারা এলাকায় অভিযানে যায় র্যাব-৭। এ সময় ৯ মামলার এজাহার নামীয় ও হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আলী নবী ওরফে নবী মেম্বারকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বাঁশখালী থানায় ৯টি মামলা রয়েছে। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
জানা যায়, আলী নবী দীর্ঘদিন ধরে চেয়ারম্যান লেয়াকত আলীর যোগসাজশে বিভিন্ন অপকর্ম করে আসছিলেন। প্রভাবশালী হওয়ায় এলাকায় তার বিরুদ্ধে কেউ মুখ খোলার সাহস পেতো না।
এদিকে আজ দুপুরে আলী নবীকে বাঁশখালী আদালতে প্রেরণ করা হলে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠায়।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited