শিরোনাম
রাঙ্গুনিয়া প্রতিনিধি : | ১২:৫৯ পিএম, ২০২২-০৬-১৬
রাঙ্গুনিয়ায় একদিনে কুকুরের কামড়ে শিক্ষক-শিক্ষার্থী ও শিশুসহ ৯ জন আহত হয়েছে।
বুধবার (১৫ জুন ) সকাল থেকে বিকাল পর্যন্ত আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। গুরুতর আহত একজনকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে রেফার করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, সকাল থেকে বিকাল পর্যন্ত কুকুরের কামড়ে চিকিৎসা নিয়েছেন রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নাসির উদ্দিন (৪৮), চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের আধুরপাড়া এলাকার মো. রিফাত (৬),মরিয়মনগর ইউনিয়নের জানে আলম (৫০),মো. জাবেদ (২৫) ও স্কুল ছাত্র মো. শাহেদ (৯), রাঙ্গুনিয়া পৌরসভার কুলকুরমাই এলাকার নিবেদিতা দে (১৮), পৌরসভার কাউসার নগর এলাকার নুরুল আলম (৭২), স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের ব্রক্ষোত্তর গ্রামের ইয়াছমিন আকতার (৩২) ও হোছনাবাদ ইউনিয়নের নিচিন্তাপুর এলাকার স্কুলছাত্র আবদুল মজিদ (৯)। গুরুতর হওয়ায় আবদুল মজিদকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে রেফার করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক খালেদা বেগম বলেন, “ কুকুরের কামড়ে আহত সবাই ইঞ্জেকশন নিয়েছেন। "কুকুরের কামড়ে আহত স্কুল শিক্ষক নাসির উদ্দিন বলেন,"স্কুল শিক্ষার্থীদের কুকুরে কামড়ানোর ঘটনায় অভিভাবকরা শংকিত হয়ে পড়ছেন।"
চকরিয়া প্রতিনিধি : : কক্সবাজারের মাতামুহুরি উপজেলার দরবেশ কাটা মোড়ে টমটম উল্টে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। র...বিস্তারিত
রাউজান প্রতিনিধি : : নেজাম উদ্দিন রানা,রাউজান : খোলার দিনে সেবাগ্রহীতা অসংখ্য নারী-পুরুষের ভীড়। অনেকেই এসেছেন ছোট বাচ...বিস্তারিত
আমাদের ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি সরকার ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিত...বিস্তারিত
রাউজান প্রতিনিধি : : নেজাম উদ্দিন রানা, রাউজান: চট্টগ্রামের রাউজানে গরীব–অসহায় পরিবারের মাঝে সাশ্রয়ী মূল্যে খাদ্যব...বিস্তারিত
চন্দনাইশ প্রতিনিধি : : চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় পৃথক অভিযানে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে দুইজন এক...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদম উপজেলায় নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করে পাঁচটি ফার...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited