শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ০৭:৩৬ পিএম, ২০২২-০৫-১৯
নগরের কোতোয়ালী থানার জেল রোড থেকে চোরাই মোটরসাইকেলসহ আবিদুল হক বাবু (২২) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মে ) ভোর সোয়া ৩টার দিকে আমানত শাহ (র.) মাজারের গলির সামনে তাকে গ্রেফতার করা হয়।
আবিদুল হক বাবু (২২) নগরের ডবলমুরিং থানার মোগলটুলী প্রফেসর লেন কামাল সওদাগর বাড়ির ছৈয়দুল হকের ছেলে।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, সিআরবি সাত রাস্তার মোড় থেকে গত ১২ মে অজ্ঞাতনামা চোরেরা একটি নীল রঙের ইয়ামাহা ফেজার-১৫৩ সিসি মোটরসাইকেল চুরি করে নিয়ে যায়। ঘটনাস্থলসহ আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বৃহম্পতিবার ভোর সোয়া ৩টার দিক জেল রোডের আমানত শাহ মাজার গলির সামনে থেকে চোরাইকৃত মোটরসাইকেলসহ আবিদুল হক বাবুকে গ্রেফতার করা হয়।
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রামের সিএসসিআর হাসপাতালে সম্প্রতি ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং উদ্ভূত পরিস্থিতি নিয়ে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited