শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৬:২৮ পিএম, ২০২২-০৪-০২
ক্বণন শুদ্ধতম আবৃত্তি অঙ্গনের তিন যুগ পূর্তি উত্সব ১ এপ্রিল (শুক্রবার) বিকাল ৫ টায় চট্টগ্রাম থিয়েটার ইন্সটিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে কবি ও বাচিক শিল্পী আসাদ চৌধুরী বলেন,একজন আবৃত্তি শিল্পী তাঁর নান্দনিক পরিবেশনয়ায় কবিতাকে যেভাবে বুঝাতে পারে তা ছাপার অক্ষরে সহজে বুঝা যায় না । কবি আসাদ আরো বলেন- দেশের অধিকাংশ পাঠক কবিতা পড়তেও পারে না বুঝতেও পারে না। কাজটি একমাত্র আবৃত্তিজনরাই সহজ করে দেয়। আবৃত্তি চর্চাকে এখন প্রাতিষ্ঠানিক রূপ দেয়া হচ্ছে। আর ক্বণন দীর্ঘ তিন যুগ ধরে সাফল্যের সহিত কাজটি করে আসছে।
ক্বণনের প্রতিষ্ঠাতা ও প্রশিক্ষক খন্দকার মোস্তাকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আজাদীর সম্পাদক এম.এ মালেক। বিশেষ অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি ও বাচিক শিল্পী আসাদ চৌধুরী প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে এম.এ মালেক বলেন, আবৃত্তি হচ্ছে শুদ্ধতার নাম। যা সুন্দর ও শুদ্ধতা চর্চা করতে শেখায়। আমরা এখনো শুদ্ধ উচ্চারণে মাতৃভাষা বলতে পারিনা। যা কিছু অগ্রগতি হয়েছে এই আবৃত্তি সংগঠন গুলোর অবশিল্পেরদান বেশি। এই শিল্পীরা যখন কবিতা পাঠ করে তখন কবিতাকে আরো সহজভাবে বুঝা যায়।
অনুষ্ঠানের আলোচনা শেষে কবির একক কবিতা পাঠ হিসেবে কবিতা আবৃত্তি করে শোনান কবি আসাদ চৌধুরী ।পরে ক্বণনের আবৃত্তি শিল্পীরা একক আবৃত্তি, বৃন্দ আবৃত্তি পরিবেশন করেন।
স্টাফ রিপোর্টার : : বাংলাদেশ-মিয়ানমার সীমান্তঘেঁষা বান্দরবানের আলীকদম উপজেলায় দিন দিন মাদকের বিস্তার উদ্বেগজনকভাব...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : ভোরের আলো তখনো পুরোপুরি ফোটেনি। চট্টগ্রামের কোনো এক বাসাবাড়ির রান্নাঘরে চুলা জ্বলে উঠেছে। ঘুমজড়...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : কে এম আলী হাসান বর্তমানে ইন্ডিয়ার ভিসার জন্য আবেদন করতে গিয়ে দীর্ঘ ভোগান্তি ও মোটা অংকের টাকা...বিস্তারিত
ঢাকা অফিস : : আওয়ামী লীগ সরকারের টানা ১৭ বছর, পরবর্তী অন্তর্বর্তী সরকার এবং বর্তমান সরকারের আমলে সরকারি অর্থ ব...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : চট্টগ্রাম-নাজিরহাট রেললাইন রামগড় পর্যন্ত সম্প্রসারণের দাবি জাতীয় সংসদে তুলেছেন বন ও জলবায়ু পরিব...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited