চট্টগ্রাম   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬  

শিরোনাম

ইউক্রেন পরিস্থিতি নিয়ে আলোচনা করতে পোল্যান্ড যাচ্ছেন বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক :    |    ০৪:০২ পিএম, ২০২২-০৩-২১

ইউক্রেন পরিস্থিতি নিয়ে আলোচনা করতে পোল্যান্ড যাচ্ছেন বাইডেন

ইউক্রেন পরিস্থিতি নিয়ে আলোচনা করতে পোল্যান্ড যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউস জানিয়েছে, আগামী শুক্রবার পোল্যান্ড সফর করবেন তিনি। তার আগে বৃহস্পতিবার তিনি ব্রাসেলসে ন্যাটো জোট ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতাদের সঙ্গে বৈঠক করবেন।  খবর আরব নিউজ ও বিবিসির।

রাজধানী ওয়ারশতে পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রে দুদার সঙ্গে বৈঠক করবেন বাইডেন। ইউক্রেনের যুদ্ধে মানবিক সহায়তা নিয়ে কথা বলবেন তিনি। যুদ্ধের কারণে ইউক্রেনে ছেড়ে যাওয়া প্রায় অর্ধেক মানুষ সীমান্তবর্তী দেশ পোল্যান্ডে আশ্রয় নিয়েছেন।

হোয়াইট হাউস বলেছে, বিনাপ্ররোচনায় রাশিয়ার চাপিয়ে দেওয়া যুদ্ধে ইউক্রেনে সৃষ্ট মানবিক এবং মানবাধিকার সংকট আমাদের মিত্র ও অংশীদারদের নিয়ে যুক্তরাষ্ট্র কীভাবে মোকাবিলা করবে, প্রেসিডেন্ট সে বিষয়ে আলোচনা করবেন।

ন্যাটো সামরিক জোট, ইউরোপিয়ান কাউন্সিল এবং জি-সেভেনের বৈঠকে অংশ নিতে আগামী বুধবার ব্রাসেলস যাবেন বাইডেন।

তবে এই সফরে তার ইউক্রেন সফরের কোনো পরিকল্পনা নেই বলে হোয়াইট হাউসের মুখপাত্র জানিয়েছেন।

উল্লেখ্য, সোমবার ইউক্রেনের রুশ হামলা ২৬তম দিনে গড়িয়েছে। কয়েক দফার সংলাপে দুই পক্ষ কিছুটা অগ্রগতির কথা জানালেও সহসাই যুদ্ধ বন্ধের লক্ষণ দেখা যাচ্ছে না। ন্যাটো ও ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠকে এই সংকট মোকাবিলায় পশ্চিমা দেশগুলোর কৌশল পর্যালোচনার বিষয়টি গুরুত্ব পাবে।

রিটেলেড নিউজ

ইসরাইল ও লেবানানের মধ্যে যুদ্ধবিরতি

ইসরাইল ও লেবানানের মধ্যে যুদ্ধবিরতি

আন্তর্জাতিক ডেস্ক : : ইসরাইল ও হিজবুল্লাহ শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। লেবাননে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ...বিস্তারিত


 জাতিসংঘে যেসব সুবিধা পাবেন খলিলুর রহমান

জাতিসংঘে যেসব সুবিধা পাবেন খলিলুর রহমান

নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলু...বিস্তারিত


 পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

 পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত


পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত


জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হলেন খলিলুর রহমান

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হলেন খলিলুর রহমান

আমাদের ডেস্ক : : জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্...বিস্তারিত


লেবাননে উত্তেজনা : বিশ্ববাজারে তেলের দাম বাড়ল ২ শতাংশের বেশি

লেবাননে উত্তেজনা : বিশ্ববাজারে তেলের দাম বাড়ল ২ শতাংশের বেশি

আন্তর্জাতিক ডেস্ক : : লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান নতুন করে তীব্র হওয়ায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ২ শতাংশের ব...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর