শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৫:৩৫ পিএম, ২০২২-০২-০৪
গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ১৯০টি নমুনা পরীক্ষা করে ৫৩৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৬ দশমিক ৮৯ শতাংশ। এদিন করোনায় মৃত্যুবরণ করেনি কেউ। তবে আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি মিরসরাইয়ে ৩১ জন, ফটিকছড়িতে ২৯ জন। এছাড়া লোহাগাড়ায় ৭ জন, সাতকানিয়ায় ১৯ জন, বাঁশখালীতে ৮ জন, আনোয়ারায় ৮ জন, চন্দনাইশে ৮ জন, পটিয়ায় ১১ জন, বোয়ালখালীতে ১৪ জন, রাঙ্গুনিয়ায় ৮ জন, রাউজানে ১৭ জন, হাটহাজারীতে ২১ জন, সীতাকুণ্ডে ৯ জন এবং সন্দ্বীপে ৫ জন করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন। শুক্রবার (৪ ফেব্রুয়ারি) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে অ্যান্টিজেন টেস্টসহ ১০টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়। নতুন আক্রান্ত ৩৪৪ জন মহানগর এলাকার ও ১৯৫ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২২ হাজার ১১১ জন। এর মধ্যে মহানগর এলাকায় ৮৮ হাজার ৯৪৫ জন এবং উপজেলায় ৩৩ হাজার ১৬৬ জন। এছাড়া মোট মৃত্যুবরণকারী ১ হাজার ৩৫৯ জনের মধ্যে ৭৩৪ জন মহানগর এবং ৬২৫ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
আমাদের ডেস্ক : : বিদ্যুৎ বিভাগের বিভিন্ন উন্নয়ন ও রক্ষণাবেক্ষণমূলক কাজের জন্য প্রণীত ‘বিদ্যুৎ বিভাগের অভিন্ন ...বিস্তারিত
ঢাকা অফিস : : মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে আসিয়ানের সদস্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বরফের স্তূপের ওপর বিশাল এক সামুদ্রিক মাছ। পাশ দিয়ে যাওয়া প্রায় সবাই থেমে একবার তাকাচ্ছেন। কেউ ছবি ...বিস্তারিত
ঢাকা অফিস : : অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গত দেড়-দুই মাসের পরিশ্রমে প্রণীত সাম্প্রতিক বাজেটটি ...বিস্তারিত
ঢাকা অফিস : : রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে চলমান আলোচনা ও গুঞ্জনের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সাল...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বন্যার কারণে স্থগিত চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন ৫ জেলার পরীক্ষা আগামী ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited