শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ০৩:২২ পিএম, ২০২২-০২-০৩
নগরের বাকলিয়া থানাধীন রাহাত্তারপুল এলাকায় একটি পাঁচতলা ভবনের ওপরের তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
এসময় সেখানে অবস্থানরত দুই নারী দগ্ধ হয়েছেন।
তাদেরকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে দশটার দিকে বিস্ফোরণের শব্দ শুনে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়।
পরে চন্দনপুরা ফায়ার স্টেশনের দুইটি টিম এসে দগ্ধ দুইজনকে উদ্ধার করে। চন্দনপুরা ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. শহিদুল ইসলাম বাংলানিউজকে বলেন, খবর পেয়ে আমাদের দুটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে দগ্ধ দুই নারীকে উদ্ধার করে। বিস্ফোরণে ভবনটির পঞ্চম তলার একটি ফ্ল্যাটের দরজা ভেঙে গেছে।
এছাড়া পাশের দুটি ফ্ল্যাটের দরজা ও জানালার কাচ ভেঙে গেছে।
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রামের সিএসসিআর হাসপাতালে সম্প্রতি ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং উদ্ভূত পরিস্থিতি নিয়ে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited