শিরোনাম
চকরিয়া প্রতিনিধি : | ০৩:৫৬ পিএম, ২০২২-০১-০৮
সকালে বাড়ী থেকে বের হয়ে আর ঘরে ফেরা হল না ফজলুল করিম প্রকাশ কালু (৮০) নামের এক বৃদ্ধের। দ্রুতগামী বাসের ধাক্কায় ঘটনাস্থলে তিনি মৃত্যুবরণ করেন।
তিনি কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পুর্ব নয়াপাড়ার মরহুম আমির মোহাম্মদের পুত্র এবং এক পুত্র ও আট কন্যা সন্তানের জনক।
শনিবার (৮ জানুয়ারী) সকাল পৌনে ১১ টার দিকে চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের নয়াপাড়া গেইট নামক এলাকায় ঘটে এ দুর্ঘটনা। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ওয়ার্ড মেম্বার জিশান শাহরিয়ার।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে নিহতের ভাগিনা যুবনেতা কামাল উদ্দীন জানান, এদিন সকালে তাঁর মামা কালু বাড়ী থেকে বের হয়ে নয়াপাড়া গেইটে আসেন। এসময় তিনি সড়কের পুর্ব পাশ খেকে পশ্চিম পাশে পার হতে গিয়ে কক্সবাজারগামী খতিজা ভিআইপি (ঢাকা মেট্রো ব ১৪-৭৩২৭) বাস তাঁকে ধাক্কা দেয়। বাসের ধাক্কায় তিনি সটকে পড়লে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
এদিকে খবর পেয়ে হাইওয়ে পুলিশের এসআই টিপু ঘটনাস্থল পরিদর্শন করে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করেছেন।
মালুমঘাট হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাফায়েত হোসেন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং জব্ধ করা হয়ে যাত্রীবাহি বাস। নিহতের পরিবারের সম্মতিতে পরবর্তি আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
চকরিয়া প্রতিনিধি : : কক্সবাজারের মাতামুহুরি উপজেলার দরবেশ কাটা মোড়ে টমটম উল্টে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। র...বিস্তারিত
রাউজান প্রতিনিধি : : নেজাম উদ্দিন রানা,রাউজান : খোলার দিনে সেবাগ্রহীতা অসংখ্য নারী-পুরুষের ভীড়। অনেকেই এসেছেন ছোট বাচ...বিস্তারিত
আমাদের ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি সরকার ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিত...বিস্তারিত
রাউজান প্রতিনিধি : : নেজাম উদ্দিন রানা, রাউজান: চট্টগ্রামের রাউজানে গরীব–অসহায় পরিবারের মাঝে সাশ্রয়ী মূল্যে খাদ্যব...বিস্তারিত
চন্দনাইশ প্রতিনিধি : : চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় পৃথক অভিযানে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে দুইজন এক...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদম উপজেলায় নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করে পাঁচটি ফার...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited