শিরোনাম
ঢাকা অফিস : | ১১:৪৯ এএম, ২০২১-১২-২৮
পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন বলেছেন, বাঙালি জাতি বিজয়ী জাতি, তারা জানে কীভাবে চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে আমাদের জন্য কোনো চ্যালেঞ্জই চ্যালেঞ্জ নয়।
সোমবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলা একাডেমির নজরুল মঞ্চে বাংলাদেশ সংগীত পরিষদ আয়োজিত আলোচনা সভায় সম্মানিত অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. মোমেন বলেন, বঙ্গবন্ধুর ভাষণ আমাদের উদবুদ্ধ করে, প্রেরণা জোগায়। বঙ্গবন্ধুর ভাষণ আমাদের আন্তরিকতা ও দেশপ্রেমের সঙ্গে কাজ করতে শেখায়।
তিনি বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা বিভিন্ন প্রতিকূল পরিবেশ মোকাবিলা করে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমাদের প্রত্যাশা, আমাদের লক্ষ্য এবং প্রধানমন্ত্রীর লক্ষ্য ২০৪১ সালের মধ্যে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা অর্জন করা। কিন্তু এটা অর্জন করতে হলে সামনে আমাদের অনেক ধরনের সমস্যা আসবে, অনেক ধরনের চ্যালেঞ্জ আসবে। তবে বাঙালি জাতি জানে কীভাবে চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়।
আগামীর ভবিষ্যত হচ্ছে এশিয়া, আগামীর ভবিষ্যত হচ্ছে বাংলাদেশ উল্লেখ করে তিনি সবাইকে সম্মিলিতভাবে, একাগ্রচিত্তে দেশমাতৃকার জন্যে কাজ করে যাওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, ইতিহাসবিদ ড. সৈয়দ আনোয়ার হোসেন।
আমাদের ডেস্ক : : বিদ্যুৎ বিভাগের বিভিন্ন উন্নয়ন ও রক্ষণাবেক্ষণমূলক কাজের জন্য প্রণীত ‘বিদ্যুৎ বিভাগের অভিন্ন ...বিস্তারিত
ঢাকা অফিস : : মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে আসিয়ানের সদস্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বরফের স্তূপের ওপর বিশাল এক সামুদ্রিক মাছ। পাশ দিয়ে যাওয়া প্রায় সবাই থেমে একবার তাকাচ্ছেন। কেউ ছবি ...বিস্তারিত
ঢাকা অফিস : : অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গত দেড়-দুই মাসের পরিশ্রমে প্রণীত সাম্প্রতিক বাজেটটি ...বিস্তারিত
ঢাকা অফিস : : রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে চলমান আলোচনা ও গুঞ্জনের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সাল...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বন্যার কারণে স্থগিত চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন ৫ জেলার পরীক্ষা আগামী ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited