শিরোনাম
বিনোদন ডেস্ক : | ০১:৩৯ পিএম, ২০২১-১২-০১
বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেলের বিরুদ্ধে সমন জারি করা হয়েছে। তার নামে চেক বাউন্সের মামলার পরিপ্রেক্ষিতে ভারতের ভোপালের আদালত এই সমন জারি করেছেন।
ইউটিএফ টেলিফিল্ম প্রাইভেট লিমিটেড নামক একটি সংস্থার পক্ষ থেকে এই মামলাটি দায়ের করা হয়। অভিনেত্রীর নামে ৩২ লাখ ৫০ হাজার রুপির একটি চেক বাউন্স হওয়ায় অভিযোগ আনা হয়েছে।
শনিবার (৪ ডিসেম্বর) মামলার পরবর্তী শুনানির দিন আমিশাকে সশরীরে আদালতে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আর তা না হলে, তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হবে বলে জানিয়েছেন ওই আদালত।
ইউটিএফ টেলিফিল্মসের আইনজীবী ভারতীয় সংবাদমাধ্যমকে জানান, একটি সিনেমা তৈরির জন্য ৩২ লাখ ৫০ হাজার টাকা ধার করেন আমিশা। তারপর দু’টি চেক দেন তিনি কোম্পানিকে। আর ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে ওই দুটি চেকই জাল!
ঋত্বিক রোশনের বিপরীতে ‘কহো না প্যায়ার হ্যায়’ দিয়ে বলিউডে কেরিয়ার শুরু করেন আমিশা। তারপর ‘গদর’, ‘রেস ২’, ‘হাম রাজ’র মতো হিট সিনেমাতে কাজ করেছেন তিনি।
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা, পাঁচলাইশ ও চান্দগাঁওয়ের ঘনবসতিপূর্ণ শহুরে এলাকা নিয়ে চট্টগ্রাম-৮ ...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : চাইথোয়াই মারমা: খাগড়াছড়ির ৫টি দর্শনীয় স্থান, ঈদের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুুত রাঙামাটি ও বান্...বিস্তারিত
আ.ন.ম. তাজওয়ার আলম : চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত ফৌজদারহাট ডিসি পার্কে আয়োজিত ‘ফুল উৎসব’ শুরুতে পর্যটকদের আকর...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : দ্বিতীয়বারের মতো বিয়ে করেছেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। পাত্রী রোজা আহমেদ। পড়াশোনা কর...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : খরচ পোষাতে না পেরে বান্দরবানে অনির্দিষ্ট কালের জন্য হোটেল-রেস্টুরেন্ট বন্ধ করে দেয়া হতে পারে বলে ...বিস্তারিত
আব্দুল আলীম নোবেল, কক্সবাজার : কক্সবাজার মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন হিমছড়ি জাতীয় উদ্যান ১৯৮০ সালে প্রতিষ্ঠিত হয়। এটি কক্সবাজার জেল...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited