শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০১:২৭ পিএম, ২০২১-১১-২০
কালুরঘাট সেতুতে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে উঠে যাওয়ার দুই ঘণ্টা পর যানবাহন চলাচল শুরু হয়েছে। শনিবার (২০ নভেম্বর) সকাল সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে। সাড়ে দশটা পর্যন্ত যান চলাচল বন্ধ ছিল। পুলিশ ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করে। জানা গেছে, বোয়ালখালী থেকে শহরগামী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে উঠে যায়। এতে বন্ধ হয়ে যায় যান চলাচল। এসময় দুই পাশে শত শত গাড়ি আটকা পড়ে। কর্মজীবীদের হেঁটে সেতু পার হতে হয়েছে। চান্দগাঁও থানার এসআই রেজাউল করিম বলেন, কালুরঘাট সেতুতে ট্রাক আটকে যান চলাচল বন্ধ ছিল। ট্রাকটি সরিয়ে নেওয়া হয়েছে।
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রামের সিএসসিআর হাসপাতালে সম্প্রতি ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং উদ্ভূত পরিস্থিতি নিয়ে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited