শিরোনাম
আলমগীর মানিক, রাঙামাটি | ০৬:১৭ পিএম, ২০২১-১০-১৭
বিগত বছরগুলোর ন্যায় এবারও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আবারো রক্তের হোলি খেলায় নেমেছে পাহাড়ের আঞ্চলিকদলীয় সশস্ত্র সন্ত্রাসীরা। তারই ধারাবাহিকতায় রোববার মধ্যরাতে গুলি করে হত্যা করেছে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও আসন্ন ইউপি চেয়ারম্যান প্রার্থী নে থোয়াই মারমাকে। বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মূছা মাতব্বর। রাত আনুমানিক একটার সময় নিজ বসতঘরে অবস্থান করার সময় একদল অস্ত্রধারি সশস্ত্র সন্ত্রাসী অতর্কিত হামলা চালিয়ে গুলি করে নে থোয়াইয়ের মৃত্যু নিশ্চিত করে। নিহতের মরদেহ উদ্ধারে পুলিশের একটি দল ঘটনাস্থলের দিকে রওয়ানা দিয়েছে বলে কাপ্তাই থানা সূত্রে জানাগেছে। এদিকে, রাত সোয়া একটার সময় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের টাইমলাইনে ষ্ট্যাটাসের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে রাঙামাটি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মূছা মাতব্বর আসন্ন ইউপি নির্বাচনকে কেন্দ্র সকল চেয়ারম্যান প্রার্থীগণকে সন্ত্রাসীদের ব্যাপারে সজাগ থাকার আহবান জানিয়েছেন। এদিকে স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে, উক্ত চিৎমরম ইউনিয়ন পরিষদ এলাকাটিতে আঞ্চলিক দল জেএসএস এর আধিপত্য রয়েছে এবং তাদের সমর্থনীয় একজন জনপ্রতিনিধিও রয়েছে। তাই নিজেদের আধিপত্য নিশ্চিত রাখতে ক্ষমতাসীন দল আওয়ামীলীগের চেয়ারম্যান পদপ্রার্থীকে হত্যার মাধ্যমে সরিয়ে দেওয়া হয়েছে বলে দলটির তৃণমুল পর্যায়েরর নেতাকর্মীরা দাবি করেছেন।
বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় ...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পাওয়ার আশা অনেকেই ছেড়ে দেন। অনলাইন প্রতারণায় খোয়া যাওয়া টাকাও অনেক স...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের জর্জ কোর্ট সংলগ্ন হোটেল কসমস আবাসিকের চতুর্থ তলায় অবস্থিত রুস্টপ রেস্টুরেন্টে ভয়...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) পরিবহন সংকট ও সড়কের কাজ নিয়ে সামাজিক যো...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : পার্বত্য চট্টগ্রাম চুক্তিবিরোধী সশস্ত্র সংগঠন ইউপিডিএফ প্রতি মাসে শুধু রাঙামাটি জেলা থেকেই প্র...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited