শিরোনাম
বান্দরবান প্রতিনিধি : | ০৭:৪৪ পিএম, ২০২১-০৮-১০
শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরুস্কার ২০২১ যুব ও ক্রীড়া
মন্ত্রণলয় ও জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক সেরা সংগঠক হিসেব বান্দরবান জেলা আওয়ামীলীগের সফল
সভাপতি ও জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান ক্যশৈ হ্লা মহোদয় কে পুরুস্কৃত করায় বান্দরবান জেলা
যুবলীগ ও সদর উপজেলা যুবলীগ কর্তৃক ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন বান্দরবান
জেলা যুবলীগের আহ্ধসঢ়;বায়ক ক্যলুমং মারমা। বান্দরবান জেলা যুবলীগের সদস্য সচিব ও বান্দরবান পৌরসভার
৪নং ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর ওমর ফারুক, যুবলীগ নেতা মো: আজম, বান্দরবান সদর উপজেলা
যুবলীগের নেতা আসিফ আকবর, যুবলীগের নেতা মোঃ তমিজ উদ্দিন প্রমুখ। গত ৫আগস্ট সকাল ১১টায়
শহীদ শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উদযাপন ও শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার ২০২১-এ জাতীয়
ক্রীড়া পরিষদ মিলনায়তনে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে জাতীয় ক্রীড়া পরিষদ সম্মাননা দেন প্রধানমন্ত্রী শেখ
হাসিনা। সে সময় ক্রীড়া ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য জাতীয় ক্রীড়া পরিষদ সম্মাননা পান ক্যশৈহ্লা। শেখ
কামাল জাতীয় ক্রীড়া পরিষদ সাত ক্যাটাগরিতে ১২জন ক্রীড়া ব্যক্তিত্ব আর প্রতিষ্ঠানকে এ সম্মাননা দেওয়া
হয়। সেখানে আজীবন সম্মাননা পান লিজেন্ড ফুটবলার কাজী সালাহউদ্দিন, সেরা উদীয়মান ক্রীড়াবিদ
হিসাবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী ক্রিকেট দলের অধিনায়ক আকবর আলী, দাবা খেলোয়ার ফাহাদ রহমান,
চলতি বছর নারী ফুটবল লিগে আতাউর রহমান ভূঁইয়া, মানিক কলেজ একাডেমি ক্লাবের উন্নতি খাতুন
এবং সেরা ফেডারেশনের পুরস্কার পায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), সেরা পৃষ্ঠপোষক পায়
ওয়ালটন, সেরা ক্রীড়া সাংবাদিক বর্ষীয়ান মোহাম্মদ কামরুজ্জামান আর সেরা সংগঠক হিসাবে মঞ্জুর
কাদের ও বাংলাদেশ কারাতে ফেডারেশনের সাধারণ সম্পাদক ক্যশৈহ্লা। এদিকে জাতীয় ক্রীড়া পরিষদ
সম্মাননা পাওয়ায় পর বান্দরবানের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে ক্যশৈহ্লাকে
ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়। একজন ক্রীড়াবিদ হিসেবে নিজে খেলাধুলা চর্চার পাশাপাশি দেশি-বিদেশি
বিভিন্ন কারাতে টুর্নামেন্টের প্রতিযোগিতায় অংশ নেওয়ার পাশাপাশি বান্দরবান পার্বত্য জেলা
পরিষদের আয়োজনে তিনি পার্বত্য জেলা পরিষদের অডিটরিয়ামে আয়োজন করেছিলেন বর্ণাঢ্য এক
কারাতে প্রতিযোগিতা। তার সুদক্ষ নেতৃত্বে বাংলাদেশ কারাতে ফেডারেশন অর্জন করেছে বহু সম্মাননা
ও পুরস্কার। সুদক্ষ দক্ষতা আর ক্রীড়াপ্রেমী এই ব্যক্তিতের কারণে বান্দরবানসহ তিন পার্বত্য জেলায় দিন দিন
বাড়ছে আগ্রহী কারাতে খেলোয়াড়ের সংখ্যাও। বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা
বলেন, এই সম্মান শুধু আমার নয়, পুরো পার্বত্যবাসীর। আমাদের সবাইকে একযোগে ক্রীড়ার উন্নয়নের
জন্য কাজ করতে হবে এবং নতুন নতুন খোলোয়াড় সৃষ্টি করে দেশি ও আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ
নেওয়ায় যোগ্যতা অর্জন করে সাফল্য নিয়ে আসতে হবে।
বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় ...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পাওয়ার আশা অনেকেই ছেড়ে দেন। অনলাইন প্রতারণায় খোয়া যাওয়া টাকাও অনেক স...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের জর্জ কোর্ট সংলগ্ন হোটেল কসমস আবাসিকের চতুর্থ তলায় অবস্থিত রুস্টপ রেস্টুরেন্টে ভয়...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) পরিবহন সংকট ও সড়কের কাজ নিয়ে সামাজিক যো...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : পার্বত্য চট্টগ্রাম চুক্তিবিরোধী সশস্ত্র সংগঠন ইউপিডিএফ প্রতি মাসে শুধু রাঙামাটি জেলা থেকেই প্র...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited