চট্টগ্রাম   মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

ভাড়া কমায় স্বস্তি, স্বাস্থ্য সুরক্ষা নিয়ে উদ্বেগ

স্টাফ রিপোর্টার :    |    ০৪:৫৮ পিএম, ২০২০-০৯-০১

ভাড়া কমায় স্বস্তি, স্বাস্থ্য সুরক্ষা নিয়ে উদ্বেগ

বৈশ্বিক মহামারী করোনার কারণে ৬০ শতাংশ বাড়ানো গণপরিবহন ভাড়া কমানোতে যাত্রীরা স্বস্তির নিশ্বাস ফেললেও স্বাস্থ্য সুরক্ষা নিয়ে উদ্বিগ্ন। বাস, মিনিবাস, টেম্পুতে যত আসন তত যাত্রী নেওয়ায় ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষায় সর্বোচ্চ নজর যাত্রীদের।
মাস্ক, হ্যান্ডগ্লাভস, ফেস শিল্ড, প্লাস্টিকের স্বচ্ছ চশমা, ফুলহাতা শার্ট, সু বা ক্যাডস পরার পাশাপাশি নিয়মিত বিরতিতে হ্যান্ড স্যানিটাইজার মাখা বা স্প্রে করছেন অনেকে। স্বল্প দূরত্বের লোকজন বাস-মিনিবাস, রিকশা, টেম্পুতে না উঠে হেঁটেই গন্তব্যে বা কর্মস্থলে যাচ্ছেন।  
লালখানবাজার মোড়ে কথা হয় কাপ্তাই রাস্তার মাথা থেকে আসা আনিসুল হকের সঙ্গে। তিনি বলেন, কথা ছিলো যত আসন তত যাত্রী নেবেন। কিন্তু লোকাল বাসগুলোর দরজার কাছে অনেক যাত্রীকে দেখেছি দাঁড়িয়ে আছে। এ ছাড়া বাসগুলোর মধ্যে অসম প্রতিযোগিতাও রয়েছে যাত্রী তোলা আর ওভারটেক করার ব্যাপারে। যদি সব বাস একটি মালিক সমিতির অধীনে আনা হতো তাহলে ভালো হতো।  
আরেকজন যাত্রী ঝুলন দত্ত বলেন, এখন নিজের স্বাস্থ্য সুরক্ষা নিজের ওপর। নিজেকেই সচেতন থাকতে হচ্ছে বাসে। বাঁচতে হলে স্বাস্থ্যবিধি মানতেই হবে।  
চকবাজার থেকে বারিক বিল্ডিং পর্যন্ত টেম্পু সার্ভিসের নিয়মিত যাত্রী কামরুন আকতার জানান, করোনার পর চালকের সামনে একজন এবং ভেতরে ১২ জনের জায়গায় ৬ জন যাত্রী নেওয়া হতো। আজ সব আসনে যাত্রী ছিল। এমনকি দুই-একজন পেছনে দাঁড়িয়েও ছিল।   
চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপের সভাপতি মো. বেলায়েত হোসেন জানান, নগরে যত রুট আছে সেখানে আমাদের বাস-মিনিবাস চলছে। কালুরঘাট থেকে পতেঙ্গা সিবিচ, ভাটিয়ারি থেকে নিউমার্কেটসহ অন্যান্য রুটে চলাচলকারী বাস-মিনিবাস মালিকদের সভা করে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি, চালক বা স্টাফদের খামখেয়ালিপনার কারণে প্রশাসন বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মামলা দিলে বা জরিমানা করলে সমিতি তার দায় নেবে না।
তিনি বলেন, আমরা জানিয়ে দিয়েছি রুটের প্রান্তসীমায় গাড়ি পৌঁছার সঙ্গে সঙ্গে জীবাণুনাশক মেশানো পানি স্প্রে করে দেওয়ার জন্য। প্রত্যেক চালক ও স্টাফ যেন মাস্ক পরেন।  
এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, গত ৬ মাস আমরা গণপরিবহন ব্যবসা করিনি। আরও ২ মাস স্বাস্থ্যবিধি মেনে সিট ক্যাপাসিটি অনুযায়ী গাড়ি চালালে অসুবিধা নেই। জীবিকার পাশাপাশি জীবনের কথাও ভাবতে হবে।   
চট্টগ্রাম-নাজিরহাট-খাগড়াছড়ি বাস মিনিবাস মালিক সমিতির প্রচার সম্পাদক মো. শাহজাহান বলেন, করোনার আগে নিউমার্কেট থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পর্যন্ত দ্রুতযান সার্ভিসে ভাড়া নিতাম ৩০ টাকা। করোনাকালে ৬০ শতাংশ বাড়ানোর পর নেওয়া হতো ৫০ টাকা। এখন আবার আগের নিয়মে ৩০ টাকাই নেওয়া হচ্ছে।
তিনি জানান, খাগড়াছড়ি রুটে শান্তি এক্সপ্রেসে আগে ভাড়া ছিল ১৯০ টাকা। করোনাকালে ২ আসনে এক যাত্রী হিসেবে ভাড়া নেওয়া হতো ৩০০ টাকা। এখন আগের নিয়মে ১৯০ টাকা প্রতি আসনে যাত্রী। অক্সিজেন ফটিকছড়ি রুটে ৪৫ টাকার ভাড়া ৭০ টাকা হয়েছিলো, এখন আগের ভাড়া নির্ধারণ করে দেওয়া হয়েছে।  
এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, হাটহাজারী বাসস্ট্যান্ডে যাত্রীরা যাতে সাবান দিয়ে হাত ধুয়ে গাড়িতে উঠতে পারেন সে ব্যবস্থা রাখা হয়েছে। বায়েজিদ কাউন্টারেও একই ব্যবস্থা আছে। অক্সিজেন মোড়ে জায়গা না থাকায় সেটি করা সম্ভব হচ্ছে না।  

রিটেলেড নিউজ

সিএসসিআরের অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে বিএমএ নেতৃবৃন্দের মতবিনিময় 

সিএসসিআরের অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে বিএমএ নেতৃবৃন্দের মতবিনিময় 

স্টাফ রিপোর্টার : : চট্টগ্রামের সিএসসিআর হাসপাতালে সম্প্রতি ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং উদ্ভূত পরিস্থিতি নিয়ে ...বিস্তারিত


চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত


কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত


কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত


শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত


চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর