শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০১:৩৩ পিএম, ২০২১-০৬-৩০
সড়কে নেই গণপরিবহন, অথচ খোলা পোশাক কারখানা। রাস্তায় নামলেই দুর্ভোগের শেষ নেই।
দাঁড়িয়ে থাকতে হয় ঘণ্টার পর ঘন্টা। সময়মতো কাজে যোগ দিতে না পেরে ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করেন পোশাক শ্রমিকরা।
বুধবার (৩০ জুন) সকাল ৮টার দিকে নগরের টাইগারপাস এলাকায় সড়ক অবরোধ করেন তারা।
শ্রমিকদের অভিযোগ, করোনার কারণে সারাদেশে লকডাউন দেওয়া হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে সব গণপরিবহন। কিন্তু খোলা রাখা হয়েছে পোশাক কারখানা। প্রতিদিন কাজে যাওয়ার সময় সমস্যায় পড়তে হচ্ছে আমাদের। যদি যাতায়াতের ব্যবস্থা না রাখা হয়, তাহলে কেন কারখানা খোলা রাখা হয়েছে?
তারা বলেন, রিকশায় দ্বিগুণ ভাড়া দিতে হয়। তাও ঠিক সময়ে গন্তব্যে পৌঁছানো যায় না। এই দুর্ভোগ আর সহ্য হচ্ছে না। প্রতিদিনই এমন চিত্র।
এদিকে সড়ক অবরোধ করে রাখায় টাইগারপাস মোড়ে তৈরি হয় যানজট। পরে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে।
কোতোয়ালী থানার ওসি নেজাম উদ্দিন বলেন, গণপরিবহন না থাকায় শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করেন। পরে তাদের জন্য গাড়ির ব্যবস্থা করে দেয় পুলিশ। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রামের সিএসসিআর হাসপাতালে সম্প্রতি ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং উদ্ভূত পরিস্থিতি নিয়ে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited