শিরোনাম
চন্দনাইশ প্রতিনিধি : | ০৪:২০ পিএম, ২০২১-০৬-১৮
চন্দনাইশে পৃথক অভিযান চালিয়ে ১ হাজার পিস ইয়াবা ও ১'শ লিটার দেশীয় তৈরী চোলাইমদ ও বহনকারী এপাচি (Apache) মোটরবাইক সহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ ।
১৭ জুন চন্দনাইশ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে উপজেলার বৈলতলী ইউপি'র ০৬নং ওয়ার্ডের বশরত নগর এলাকার বোর্ড স্কুলের পার্শ্বে আব্দুল মোনাফের বাড়ীর সামনে রাস্তার উপর থেকে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট সহ একই এলাকার আহমদ শফির পুত্র রেজাউল করিম প্রকাশ বাপ্পি (৩৬) কে, গ্রেফতার করেন। অপরদিকে পৃথক অভিযানে উপজেলার দোহাজারী পৌরসভাস্থ শঙ্খ নদীর ব্রিজের উপর অভিযান চালিয়ে ১শ লিটার দেশীয় তৈরী চোলাই মদ এবং মাদক বহন কাজে ব্যবহৃত ১টি লাল রংয়ের এপাচি ( Apache) মোটরবাইক সহ উপজেলার কাঞ্চননগর এলাকার ৮ নং ওয়ার্ডের হারুনুল করিমের পুত্র মোঃ আলমগীর ( ৩১) ও জোয়ারা ইউপি'র ৯ নং ওয়ার্ডের মৃত আব্দুল হাকিমের পুত্র মোঃ বেলাল (৪০) কে গ্রেফতার করে। এ ব্যাপারে চন্দনাইশ থানায় পৃথক ২টি মামলা রুজু পূর্বক গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিরউদ্দিন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
চকরিয়া প্রতিনিধি : : কক্সবাজারের মাতামুহুরি উপজেলার দরবেশ কাটা মোড়ে টমটম উল্টে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। র...বিস্তারিত
রাউজান প্রতিনিধি : : নেজাম উদ্দিন রানা,রাউজান : খোলার দিনে সেবাগ্রহীতা অসংখ্য নারী-পুরুষের ভীড়। অনেকেই এসেছেন ছোট বাচ...বিস্তারিত
আমাদের ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি সরকার ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিত...বিস্তারিত
রাউজান প্রতিনিধি : : নেজাম উদ্দিন রানা, রাউজান: চট্টগ্রামের রাউজানে গরীব–অসহায় পরিবারের মাঝে সাশ্রয়ী মূল্যে খাদ্যব...বিস্তারিত
চন্দনাইশ প্রতিনিধি : : চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় পৃথক অভিযানে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে দুইজন এক...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদম উপজেলায় নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করে পাঁচটি ফার...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited