শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৪:১৮ পিএম, ২০২১-০৫-১৮
গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৭০ জনের। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫১ হাজার ৮৯৭ জন।
এ ছাড়া ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যুবরণ করেছে ৫ জন।
মঙ্গলবার ( ১৮ মে ) সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা যায়। গত ২৪ ঘণ্টায় কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাব ও চট্টগ্রামের ৮টি ল্যাবে ৪১৩টি নমুনা পরীক্ষা করা হয়।
এর মধ্যে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৪৬টি ও চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ২২টি, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ১৫৭টি নমুনা পরীক্ষা করা হয়।
এতে বিআইটিআইডি ল্যাবে ১১ জন, চমেক ল্যাবে ৫ জন এবং সিভাসু ল্যাবে ১২ জনের নমুনায় করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৮০টি নমুনা পরীক্ষা করে ১৫ জন, শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৩০টি নমুনা পরীক্ষা করে ২ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১৭টি নমুনা পরীক্ষা করে ৬ জন, জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ৩৩টি নমুনা পরীক্ষা করে ১৩ জন এবং মেডিক্যাল সেন্টার হাসপাতালে ১৩টি নমুনা পরীক্ষা করে ৪ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাব নমুনা পরীক্ষা করা হয়নি।
কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ১৫টি নমুনার মধ্যে ২টিতে করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেছে।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ৭০ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষা করা হয়েছে ৪১৩টি। নতুন আক্রান্তদের মধ্যে নগরের ৬২ জন এবং উপজেলার ৭ জন।
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রামের সিএসসিআর হাসপাতালে সম্প্রতি ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং উদ্ভূত পরিস্থিতি নিয়ে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited