শিরোনাম
আমাদের ডেস্ক : | ০৬:৫৮ পিএম, ২০২১-০৫-১১
চট্টগ্রাম বন্দরের ৮ হাজার শ্রমিক কর্মচারীকে আর্থিক প্রণোদনা ও খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে।
মঙ্গলবার (১১ মে) নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) জেটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান এ কার্যক্রমের সূচনা করেন।
প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বন্দরের কর্মীদের কর্মস্পৃহা উজ্জীবিত রাখতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও জেলা প্রশাসনের উদ্যোগ আর্থিক প্রণোদনা ও খাদ্য সামগ্রী প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়। বন্দরে কর্মরত ৮ হাজার শ্রমিক কর্মচারীকে ১ হাজার ৫০০ টাকা হারে আর্থিক প্রণোদনা ও খাদ্যসামগ্রী ( চাল, ডাল, চিনি ও সয়াবিন তেল) পর্যায়ক্রমে বিতরণ করা হবে।
প্রধান অতিথি মহামারিকালীন ২৪ ঘণ্টা ৭ দিন কাজ করে বন্দরকে সচল রাখার জন্য শ্রমিকদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, দেশের অর্থনীতি এগিয়ে যাওয়ার পেছনে এই শ্রমিকদের অবদান অনস্বীকার্য। তিনি প্রধানমন্ত্রীকে শ্রমিকবান্ধব উল্লেখ করে এধরনের প্রণোদনার সিদ্ধান্তের জন্য আন্তরিক ধন্যবাদ জানান।
বন্দর চেয়ারম্যান শ্রমিকদের করোনা মহামারিতে সব ধরনের সতকর্তা অবলম্বন; বিশেষ করে সার্বক্ষণিক মাস্ক পরার অনুরোধ জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন্দরের সদস্য (অ্যাডমিন অ্যান্ড প্ল্যানিং) মো. জাফর আলম, সদস্য (প্রকৌশল) কমডোর এম নিয়ামুল হাসান, সদস্য (হারবার ও মেরিন) কমডোর মোহাম্মদ মোস্তাফজিুর রহমান, চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান, সাইফ পাওয়ারটেক লিমিটেডের সিওও ক্যাপ্টেন তানভীর আহমেদ, চট্টগ্রাম বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তা, সিবিএর সাধারণ সম্পাদক, বার্থ অপারেটর ও শিপ হ্যান্ডলিং অপারেটর, শ্রমিক প্রতিনিধি প্রমুখ।
রিপোর্টার : জোবায়ের হোসেন, চট্টগ্রাম : চট্টগ্রামে বিয়ের প্রলোভনে এক কলেজছাত্রীকে আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণ...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের ৫১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়েছে। ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন চট্ট...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রাম ওয়াসার প্রায় ২৪১ কোটি টাকা আটকে আছে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে। এর মধ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মহানগরের বায়েজিদ বোস্তামী থানার করিমগঞ্জ (শাম্বীর বাপের বাড়ি) এলাকায় একটি পৈতৃক সম্পত্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) নতুন মোবাইল অ্যাপ্লিকেশন ‘আমাদের চট্টগ্রাম’ উদ্বোধনের মধ্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited