শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০২:২৮ পিএম, ২০২১-০৪-৩০
নগরের চান্দগাঁও থানাধীন কাপ্তাই রাস্তার মাথা এলাকায় বাস ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে নাতি নিহত ও দাদি আহত হয়েছে। শুক্রবার (৩০ এপ্রিল) ভোর সোয়া ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জিহাতুর ইসলাম (৭) রাঙ্গুনিয়া উপজেলার কোদালা চা-বাগান এক নম্বর ওয়ার্ডের আনোয়ার ইসলামের ছেলে। আহত লায়লা বেগম (৬০) লেদু মিয়ার স্ত্রী।
নিহত জিহাতুর ইসলামের চাচা জাহেদুল ইসলাম জানান, মা ও ভাইপো সিএনজি অটোরিকশায় হামিদচর যাওয়ার পথে কাপ্তাই রাস্তার মাথায় বাসের সঙ্গে সংঘর্ষে আহত হয়। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসি।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া জানান, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত দুইজনকে হাসপাতালে নিয়ে আসা হয় সকাল পৌনে ৭টার দিকে। জরুরি বিভাগের চিকিৎসক তাদেরকে ২৮ নম্বর নিউরোসার্জারি ওয়ার্ডে ভর্তি করে দেন। সেখানে জিহাতুর রহমান নামের ওই শিশুকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত বৃদ্ধা চিকিৎসাধীন রয়েছে।
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রামের সিএসসিআর হাসপাতালে সম্প্রতি ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং উদ্ভূত পরিস্থিতি নিয়ে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited