শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৭:৪৪ পিএম, ২০২১-০৪-২৭
এপ্রিল-মে মাসে বজ্রসহ ভারী বৃষ্টিতে পাহাড়ি ঢল নামলে হালদা নদীতে কার্প জাতীয় মা-মাছ ডিম ছাড়ে। এ দুই মাস ডিম ছাড়ার ভর মৌসুম।
তাই বংশ পরম্পরায় অভিজ্ঞ হালদাপারের ডিম সংগ্রহকারীদের ব্যস্ততার সীমা নেই। চলছে নানান কর্মযজ্ঞ। কেউ নতুন নৌকা তৈরি করছেন আবার কেউ মেরামতে ব্যস্ত। কেউ কেউ মাটির কুয়া তৈরি করছ্নে ডিম থেকে রেণু তৈরির জন্য।
বৈশ্বিক মহামারির মধ্যেও হালদা নদীর পাড়ের ডিম সংগ্রহকারীদের প্রস্তুতি এভাবেই এগিয়ে চলছে। ইতিমধ্যে নদীতে মা-মাছের আনাগোনা বেড়েছে। এখানে রুই, কাতলা, মৃগেল, কালিবাউশ মাছের নিষিক্ত ডিম আহরণ করেন জেলেরা। এরপর সেই ডিম কুয়াতে রেণু করা হয়। তারপর রেণু থেকে তৈরি হয় পোনা। হালদার প্রাকৃতিক মাছের পোনা দ্রুত বড় হওয়ায় মাছচাষিদের কাছে কদর বেশি।
ডিম সংগ্রহকারী রওশনগীর আলম বলেন, প্রতি বছর এপ্রিল ও মে মাসে মা-মাছ ডিম ছাড়ে। এ সময়টা আমাদের জন্য অনেক আনন্দের। আগ্রহ আর উদ্দীপনার শেষ থাকে না। কখন মা-মাছ ডিম ছাড়বে। হালদাপাড়েই আমাদের বেশি সময় কাটে। ডিম সংগ্রহের জন্য আমাদের সব ধরনের প্রস্তুতি চলছে। নতুন নৌকা, পুরাতন নৌকাগুলো ভালোমতো মেরামত করছি। মাছের পোনা সংগ্রহ করার জন্য কুয়া তৈরি করতেছি। সব মিলিয়ে আমরা ব্যস্ত সময় পার করছি। গত বছর ২২ মে মা-ডিম ছেড়েছিল। বাংলা বছরের চৈত্র-বৈশাখ মাসে বজ্রসহ বৃষ্টিপাত হলে এবং ঢলের প্রকোপ বাড়লে নদীতে মা-মাছ ডিম ছাড়ে। গত বছর ২৫ হাজার কেজি ডিম সংগ্রহ করে রেকর্ড সৃষ্টি করেছিল।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ও হালদা গবেষক ড. মঞ্জুরুল কিবরীয়া বলেন, হালদায় মাছ ডিম ছাড়ার এখন ভরমৌসুম। তাই আমাদের সব ধরনের প্রস্তুতি নিতে হচ্ছে। আশা করি অন্যান্য বছরের চেয়ে এ বছর একটি ভালো ফালাফল আসবে। হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রহুল আমিন বাংলানিউজকে বলেন, প্রজনন মৌসুম সামনে রেখে মা-মাছ শিকারিরা তৎপর। তাই আমরা কঠোর অবস্থানে রয়েছি। প্রতিদিন আমাদের অভিযান পরিচালিত হচ্ছে। সারাবছর নদী থেকে মাছ শিকার নিষিদ্ধ থাকা, নিয়মিত অভিযানে অবৈধ জাল জব্দ, বালু উত্তোলন বন্ধ, ড্রেজার পরিচালনা ও ইঞ্জিন চালিত নৌকা বন্ধ থাকায় মা-মাছের নিরাপদ বিচরণ অনেকটা নিশ্চিত হয়েছে।
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রামের সিএসসিআর হাসপাতালে সম্প্রতি ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং উদ্ভূত পরিস্থিতি নিয়ে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited