শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০১:৪৩ পিএম, ২০২১-০৪-০৩
নগরীতে করোনাভাইরাসের সংক্রমণ বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৫২৩টি নমুনা পরীক্ষা করে ৪৬৭ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৮ দশমিক ৫০ শতাংশ। এদিন করোনায় মৃত্যুবরণ করনি কেউ।
শনিবার (৩ এপ্রিল) সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবসহ চট্টগ্রামে ৭টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়। নতুন আক্রান্তদের মধ্যে নগরে ৩৮৫ জন এবং উপজেলায় ৮২ জন।
এখন পর্যন্ত নগরীতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪১ হাজার ২৬৮ জন এবং মোট মৃত্যুবরণ করেন ৩৮৯ জন।
এদিকে নগরীর হাসপাতালগুলোতে দেখা দিয়েছে আইসিইউ বেডের সংকট। চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ১০টি আইসিইউ বেডে রোগী ভর্তি আছে। ১৪০টি জেনারেল বেডের মধ্যে ৮০টিতে রোগী চিকিৎসাধীন।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ১০টি আইসিইউ বেডের মধ্যে ৮টিতে রোগী ভর্তি আছে। করোনা ওয়ার্ডে জেনারেল বেডে প্রায় ২০০ জন রোগীকে চিকিৎসা দেওয়া যায়। সেখানেও রোগী বাড়ছে। বিআইটিআইডি হাসপাতালে ৩২টি বেডের সবগুলোই রোগীতে পরিপূর্ণ বলে জানা গেছে।
বেসরকারি হাসপাতালের মধ্যে চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতালে ৯২টি কোভিড বেডের মধ্যে ১৬টি আইসিইউ এবং এইচডিইউ। সেখানে আরও বেশি রোগী চিকিৎসা নিচ্ছেন। পার্ক ভিউ হাসপাতালে আইসিইউ শয্যা ১০টি এবং ৫৬টি জেনারেল বেডের অতিরিক্ত রোগী ভর্তি করতে হয়েছে। ম্যাক্স হাসপাতালের ১০টি আইসিইউ বেডও খালি নেই।
এছাড়া চমেক হাসপাতালে ৮০টি, জেনারেল হাসপাতালে ৩০টি, বিআইটিআইডিতে ১০টি ও বেসরকারি হাসপাতালগুলোতে ১০০টি হাই-ফ্লো ন্যাজাল ক্যানোলায় চলছে মুমূর্ষু রোগীর চিকিৎসা।
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রামের সিএসসিআর হাসপাতালে সম্প্রতি ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং উদ্ভূত পরিস্থিতি নিয়ে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited