শিরোনাম
খাগড়াছড়ি প্রতিনিধি : | ১২:১০ পিএম, ২০২১-০৩-২২
খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড় উপজেলায় এক শিশু(১২) কে ধর্ষণের দায়ে মো: বাবলু ওরফে বাবলু কারিগর(২৭) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন বিজ্ঞ আদালত। একই সাথে তাকে ১০হাজার টাকা অর্থদন্ড অনাদয়ে ৩মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে।
রোববার(২১শে মার্চ) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাং আবু তাহের এই রায় দেন। বর্তমানে আসামী জামিনে এসে পলাতক রয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৯সালের ২৬শে এপ্রিল সন্ধ্যায় মাছ ধরতে যাওয়ার কথা বলে রামগড়ের দাড়োগা পাড়া সংলগ্ন ফেনী নদীর পাড়ে প্রতিবেশী বাবলু ওই শিশুটিকে ধর্ষণ করে। এই ঘটনায় বাদী হয়ে শিশুটির মা থানায় মামলা দায়ের করেন। ঘটনার চার মাস পর বাবলুকে আসামী করে চার্জশীট দাখিল করে পুলিশ। মামলা চলাকালীন আসামীর ১৬৪ধারার জবানবন্দি ও ৮জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহন শেষে আদালত এই রায় ঘোষনা করেন।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited