শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ১২:৩০ পিএম, ২০২১-০৩-০৭
নগর পরিকল্পনাবিদ ইঞ্জিনিয়ার আলী আশরাফ আর নেই। শনিবার (৬ মার্চ) দিবাগত রাত ২টা ৫ মিনিটে রাজধানী ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।
রোববার (৭ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন।
ইঞ্জিনিয়ার আলী আশরাফ চট্টগ্রামের ফটিকছড়ি নিবাসী মরহুম অ্যাডভোকেট মোহাম্মদ নুরুল হুদার বড় ছেলে। তিনি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সাবেক সভাপতি ও রোটারি সেন্টারের আজীবন সদস্যসহ বহু সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন।
নগর পরিকল্পনাবিদ আলী আশরাফের পারিবারিক সূত্র জানায়, গত মাসের শেষের দিকে তিনি করোনাভাইরাসে আক্রান্ত হন। প্রথমে তাকে চট্টগ্রাম ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নিয়ে যাওয়া হয়। ঢাকার এভার কেয়ার হাসপাতালে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার গভীর রাতে তার মৃত্যু হয়।
রোববার (৭ মার্চ) বাদ জোহর চট্টগ্রামের জমিয়াতুল ফালাহ জামে মসজিদ প্রাঙ্গণে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর দ্বিতীয় জানাজা ফটিকছড়ি জাফতনগর প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রামের সিএসসিআর হাসপাতালে সম্প্রতি ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং উদ্ভূত পরিস্থিতি নিয়ে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited