শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ১২:০৬ পিএম, ২০২১-০৩-০৭
চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৬৩ জন। এ নিয়ে মোট করোনা আক্রান্ত হলেন ৩৫ হাজার ৫৫২ জন। এসময়ে করোনায় একজন মৃত্যুবরণ করেছেন।
রোববার (৭ মার্চ) সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
অন্যদিকে চট্টগ্রামে করোনার টিকাদান কার্যক্রমে সর্বশেষ টিকা নিয়েছেন ৯ হাজার ৮৬৬ জন। এখন পর্যন্ত ৩ লাখ ২৪ হাজার ৫২৭ জন টিকা গ্রহণ করেছেন।
বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি)৮৬২টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্ত হয় ১৭ জন। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ৪৬৩টি নমুনা পরীক্ষা করে ২৫ জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে।
চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ১৬টি নমুনা পরীক্ষা করে কারো শরীরে করোনা শনাক্ত হয়নি। শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ২৪১টি নমুনা পরীক্ষা করে ১২ জন এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১২টি নমুনা পরীক্ষা করে ৭ জনের করোনা শনাক্ত হয়েছে।
তবে এইদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাব ও ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়নি। এছাড়া জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ১২টি নমুনা পরীক্ষা করা হয়। এতে দুইটি নমুনা পজেটিভ শনাক্ত হয়।
কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ১টি নমুনা পরীক্ষা করে করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেনি।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ৬৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এইদিন নমুনা পরীক্ষা করা হয় ১ হাজার ৬০৭টি। নতুন আক্রান্তদের মধ্যে নগরে ৫৪ জন এবং উপজেলায় ৯ জন।
তিনি আরও বলেন, করোনার টিকা কার্যক্রমে গতকাল টিকা নিয়েছেন ৯ হাজার ৮৬৬ জন। এর মধ্যে সিটি করপোরেশন এলাকায় ৬ হাজার ৪০৫ জন এবং উপজেলায় ৩ হাজার ৪৬১ জন।
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রামের সিএসসিআর হাসপাতালে সম্প্রতি ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং উদ্ভূত পরিস্থিতি নিয়ে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited