শিরোনাম
বান্দরবান প্রতিনিধি : | ০৬:১২ পিএম, ২০২১-০৩-০৩
নোয়াখালীর কোম্পানিগঞ্জে সাংবাদিক বুরহান উদ্দিন মোজাক্কির হত্যার প্রতিবাদে মানববন্ধন করেন বান্দরবান জেলায় কর্মরত সাংবাদিকরা সকল সাংবাদিকগণ।
বুধবার (৩ মার্চ) সকাল ১০টায় বান্দরবান প্রেসক্লাব প্রাঙ্গণ হতে সারাদেশে সাংবাদিক হত্যা নির্যাতনের প্রতিবাদে একটি মৌন মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে একই স্থানে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখতে গিয়ে সাংবাদিকরা বলেন,সাংবাদিকরা ডিজিটাল নিরাপত্তা আইনে বাঁধাগ্রস্থ হচ্ছে বেশি, এছাড়াও রয়েছে আইন ও মামলার ভয়। সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের দেয়া হচ্ছে নানা ধরণের হুমকি, হত্যা ও হামলার ঘটনাও ঘটছে অহরহ। এসময় বক্তারা সারাদেশে সাংবাদিকদের উপর হামলা,নির্যাতন, হত্যার ঘটনাগুলোর সুষ্ঠ তদন্তের দাবির সাথে সাথে সম্প্রতি নোয়াখালীর কোম্পানীগঞ্জের সাংবাদিক বুরহান উদ্দিন মোজাক্কির হত্যার সুষ্ট তদন্ত ও দোষীদের যথাযথ শাস্তির দাবি জানান।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন বান্দরবান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিনারুল হক, জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক মংসানু মার্মা, প্রেস ইউনিটির সভাপতি আলাউদ্দিন শাহারিয়ার,প্রথম আলো পত্রিকার বান্দরবান প্রতিনিধি বুদ্ধ জ্যাতি চাকমা।এছাড়া জাতীয় সাংবাদিক সোসাইটি (JSS),বান্দরবান জেলা শাখার সভাপতি জসাই মার্মা,দৈনিক আমাদের চট্টগ্রাম পত্রিকার বান্দরবান প্রতিনিধি নয়ন চক্রবর্তী,দৈনিক আমার সংবাদ পত্রিকার বান্দরবান প্রতিনিধি রতন কান্তি দে শাওন,দৈনিক আলোকিত সকাল পত্রিকার বান্দরবান জেলা প্রতিনিধি তপন চক্রবর্তীসহ বান্দরবানে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা।
রিপোর্টার : জোবায়ের হোসেন, চট্টগ্রাম : চট্টগ্রামে বিয়ের প্রলোভনে এক কলেজছাত্রীকে আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণ...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের ৫১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়েছে। ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন চট্ট...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রাম ওয়াসার প্রায় ২৪১ কোটি টাকা আটকে আছে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে। এর মধ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মহানগরের বায়েজিদ বোস্তামী থানার করিমগঞ্জ (শাম্বীর বাপের বাড়ি) এলাকায় একটি পৈতৃক সম্পত্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) নতুন মোবাইল অ্যাপ্লিকেশন ‘আমাদের চট্টগ্রাম’ উদ্বোধনের মধ্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited