চট্টগ্রাম   মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

চবির সাবেক রেজিস্ট্রার অধ্যাপক কামরুল হুদা আর নেই

চবি প্রতিনিধি :    |    ০১:২৯ পিএম, ২০২১-০২-০৬

চবির সাবেক রেজিস্ট্রার অধ্যাপক কামরুল হুদা আর নেই

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাবেক ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. কামরুল হুদা (৫১) আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (৫ ফেব্রুয়ারি) রাতে ঢাকার কল্যাণপুরে বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন চবি উদ্ভিদ বিজ্ঞান বিভাগের এই অধ্যাপক। তিনি মা, স্ত্রী, ১ ছেলে, ১ মেয়েসহ অনেক আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুর বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. সিরাজ উদ দৌল্লাহ। গত ২৭ জানুয়ারি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন অধ্যাপক ড. কামরুল হুদা। এরপর তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসকের পরামর্শে তাকে ঢাকায় নিয়ে যান স্বজনেরা। অধ্যাপক ড. কামরুল হুদা ২০১৫ সালের ২৭ জুন চবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবে নিয়োগ পান। পরদিন ২৮ জুন ওই পদে যোগদান করেন তিনি। প্রায় ২ বছর ৯ মাস দায়িত্ব পালন শেষে ২০১৮ সালের ২২ মার্চ তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন। ১ এপ্রিল তার পদত্যাগ পত্র গৃহীত হয়। এরপর থেকে উদ্ভিদ বিজ্ঞান বিভাগে অধ্যাপনা করছিলেন তিনি। অধ্যাপক ড. কামরুল হুদার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আক্তার। তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন। তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।  ড. কামরুল হুদার ১ম নামাজে জানাজা শনিবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় জমিয়াতুল ফালাহ জামে মসজিদে, ২য় জানাজা জোহরের নামাজের পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এবং ৩য় জানাজা আসরের নামাজের পর হাটহাজারীর কাটিরহাটে নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে।

রিটেলেড নিউজ

সিএসসিআরের অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে বিএমএ নেতৃবৃন্দের মতবিনিময় 

সিএসসিআরের অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে বিএমএ নেতৃবৃন্দের মতবিনিময় 

স্টাফ রিপোর্টার : : চট্টগ্রামের সিএসসিআর হাসপাতালে সম্প্রতি ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং উদ্ভূত পরিস্থিতি নিয়ে ...বিস্তারিত


চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত


কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত


কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত


শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত


চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর