শিরোনাম
বোয়ালখালী প্রতিনিধি : | ০৫:১৯ পিএম, ২০২১-০১-৩১
চট্টগ্রামের কালুরঘাট সেতুতে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহতের পরিচয় জানা যায়নি। রবিবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে কালুরঘাট সেতুতে এ দূর্ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত ব্যক্তি সাইকেল যোগে সেতুর পশ্চিম পাড় থেকে পূর্ব পাড়ের দিকে আসছিলেন। এ সময় তিনি দোহাজারীগামী যাত্রীবাহী ট্রেনে কাটা পড়ে ছিন্নভিন্ন হয়ে যান। তবে তার পরনে গেঞ্জি ও প্যান্ট ছিলো। সেতুর পূর্ব পাড়ের রেলওয়ের গেইটম্যান মো.লোকমান হোসেন বলেন, ট্রেনে কাটা পড়ে একজন মারা গেছে। কেমন করে তিনি সেতুতে উঠে পড়েছিলেন জানি না। ঘটনাস্থলে থাকা বোয়ালখালী থানার উপ-পরিদর্শক জাহাঙ্গীর আল আমান বলেন, নিহতের পরিচয় জানা যায়নি, কাটা পড়ে বিকৃত হয়ে গেছে। রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে, তারা আসলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
কালুরঘাট টোল অফিসের শিফট ম্যানেজার নুর উদ্দিন জানান, সেতুতে সকাল ১১টা ২৫ মিনিট থেকে যান চলাচল বন্ধ রয়েছে। লাশ সরানো পর যানচলাচল স্বাভাবিক হবে।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited