চট্টগ্রাম   মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

চসিক নির্বাচন : ভোটকেন্দ্রে মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক    |    ০৭:৫৪ পিএম, ২০২১-০১-২৪

চসিক নির্বাচন : ভোটকেন্দ্রে মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা

আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে ভোটকেন্দ্রে প্রিসাইডিং কর্মকর্তা ও ভোটকেন্দ্রের নিরাপত্তায় নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ছাড়া অন্য কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। এই কর্মকর্তারাও নির্বাচনী কার্যক্রমের প্রয়োজন ছাড়া মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। ফলে পোলিং এজেন্ট বা নির্বাচনী এজেন্টরাও এ নির্বাচনে মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। নির্বাচন কমিশন (ইসি) চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন সংক্রান্ত পরিপত্র-৯ এ এমন নির্দেশনা জারি করেছে। পরিপত্র-১১’তে বলা হয়েছে, এ সিটি নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার তথ্য/ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্রে অনুমোদিত ব্যক্তি ছাড়া অন্য কাউকে প্রবেশ করতে দেয়া হবে না। এ জন্য রিটার্নিং কর্মকর্তার তথ্য/ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্রে ফলাফল একীভূত করার আগেই রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের চারপাশে এবং প্রবেশ পথে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং প্রয়োজনীয় পুলিশ, র‌্যাব, আর্মড ব্যাটালিয়ন দিয়ে ঘেরাও করে রাখা হবে। আরও বলা হয়েছে, ভোটগ্রহণের দিন প্রার্থীদের বেসরকারি ফলাফল ও অন্যান্য তথ্যাবলি সংগ্রহ করবে নির্বাচন কমিশন সচিবালয়। ফলাফল ও অন্যান্য তথ্যাবলি সংগ্রহ করার উদ্দেশ্যে ইসি সচিবালয়ে একটি ‘কেন্দ্রীয় তথ্য/ফলাফল সংগ্রহ কেন্দ্র’ স্থাপন করা হবে এবং রিটার্নিং কর্মকর্তার কার্যালয়েও একটি ‘তথ্য/ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র’ থাকবে। রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে স্থাপিত ‘তথ্য/ফলাফল সংগ্রহ ও পরিবেশ কেন্দ্র’ থেকে সর্বশেষ নির্বাচনী বেসরকারি প্রাথমিক ফলাফল ও অন্যান্য তথ্যাবলি না পাওয়া পর্যন্ত নির্বাচন কমিশন সচিবালয়ের ‘কেন্দ্রীয় তথ্য/ফলাফল সংগ্রহ কেন্দ্র’ বিরতিহীনভাবে খোলা থাকবে। রিটার্নিং কর্মকর্তা/সহকারি রিটার্নিং কর্মকর্তা ভোটকেন্দ্র থেকে প্রাপ্ত ফলাফল অনুসারে বিধি মোতাবেক স্থানীয়ভাবে ফলাফল তৈরি ও ঘোষণা করবেন। নির্বাচন কমিশন সচিবালয় কোনো ফলাফল পরিবেশন করবে না। আগামী বুধবার (২৭ জানুয়ারি) চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ভোট।

রিটেলেড নিউজ

সিএসসিআরের অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে বিএমএ নেতৃবৃন্দের মতবিনিময় 

সিএসসিআরের অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে বিএমএ নেতৃবৃন্দের মতবিনিময় 

স্টাফ রিপোর্টার : : চট্টগ্রামের সিএসসিআর হাসপাতালে সম্প্রতি ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং উদ্ভূত পরিস্থিতি নিয়ে ...বিস্তারিত


চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত


কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত


কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত


শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত


চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর