শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০২:২৬ পিএম, ২০২১-০১-১৯
সিটি নির্বাচনের আগে নগরের ৫ থানার ওসি রদবদলের বিষয়ে কোনো মন্তব্য না করলেও বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন বলেছেন, ২০১৮ সালের নির্বাচনে পুলিশের যে ভাবমূর্তি নষ্ট হয়েছে তা এবারের নির্বাচনে ফিরিয়ে আনার মোক্ষম হাতিয়ার। তারা পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে এর প্রমাণ দেবেন। মঙ্গলবার (১৮ জানুয়ারি) বেলা ১১টায় মাদারবাড়ীতে গণসংযোগকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। শাহাদাত হোসেন বলেন, গণসংযোগ গণ সমাবেশে পরিণত হয়েছে। যেখানে যাচ্ছি ভোটারদের ব্যাপক সমর্থন পাচ্ছি। ধানের শীষের প্রতি যে মানুষের আবেগ তা ধরে রাখতে না পেরে, আমাদের গণসংযোগে যোগ দিচ্ছেন। সাম্প্রতিক সন্ত্রাসী কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি বলেন, আওয়ামী লীগ জনবিচ্ছিন্ন হওয়ার কারণে ভোট ডাকাতির পাঁয়তারা চালাচ্ছে। চট্টগ্রামবাসী ঐক্যবদ্ধ আছে। সন্ত্রাসীদের মোকাবেলার জন্য তারা উন্মুখ হয়ে আছে।
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রামের সিএসসিআর হাসপাতালে সম্প্রতি ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং উদ্ভূত পরিস্থিতি নিয়ে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited