শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ০৫:৩৪ পিএম, ২০২০-০৮-২২
ট্রাক-পিকআপ ভ্যান মুখোমুখি সংঘর্ষে ট্রাকচাপায় মো. ইউনুচ নামে এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শনিবার (২২ আগস্ট) সকালে নগরের চান্দগাঁও থানার এক কিলোমিটার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় মৃত্যুবরণ করা ব্যবসায়ী মো. ইউনুচের বাড়ি আনোয়ারা উপজেলার উঠান মাঝির বাড়ি এলাকায়। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শীলব্রত বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকালে আনোয়ারা থেকে পিকআপ ভ্যান ভর্তি মাছ নিয়ে শহরে বিক্রি করতে আসছিলেন ইউনুচ। ‘এক কিলোমিটার এলাকায় নতুন ব্রিজমুখী একটি ট্রাকের ধাক্কায় পিকআপটি মুচড়ে যায়। ট্রাকের নিচে চাপা পড়ে ইউনুচ প্রাণ হারান। ’ এই দুর্ঘটনায় মো. আরিফ (২১), মো. মোরশেদ (৩৫) এবং মো. অভি (২৪) নামের তিন ব্যক্তি আহত হয়ে চমেক হাসপাতালে চিকিৎসা নিচ্ছে বলে জানান তিনি।
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রামের সিএসসিআর হাসপাতালে সম্প্রতি ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং উদ্ভূত পরিস্থিতি নিয়ে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited