চট্টগ্রাম   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬  

শিরোনাম

করোনাকালেও ১ জানুয়ারি বই পাচ্ছে ২৪ লাখ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক    |    ০২:০৫ পিএম, ২০২০-১২-০৩

করোনাকালেও ১ জানুয়ারি বই পাচ্ছে ২৪ লাখ শিক্ষার্থী


নতুন বছরের শুরুতে চট্টগ্রামের  প্রাথমিক ও মাধ্যমিক স্তরের ২৩ লাখ ৭৮ হাজার ২৯৮ জন শিক্ষার্থীকে ২ কোটি ৩৭ হাজার ৭৩৬টি নতুন বই দিচ্ছে সরকার।
করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে  প্রতি বছরের মত এবার ১ জানুয়ারি স্কুলে স্কুলে বই উৎসব না হলেও স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের হাতে এসব নতুন বই তুলে দেওয়া হবে।
জেলা  প্রাথমিক শিক্ষা অফিস এবং জেলা শিক্ষা অফিসের কর্মকর্তারা এমন তথ্য জানিয়েছেন।
জেলা  প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তারা জানিয়েছেন, এবার জেলা  প্রথমিক শিক্ষা অফিসের তত্বাবধানে চট্টগ্রামের ৪ হাজার ৩৬৪টি  প্রাথমিক বিদ্যালয়ের ১০ লাখ ৫ হাজার ৭২৯ জন শিক্ষার্থীকে ৪৫ লাখ ৯৮ হাজার ১৩৯টি নতুন বই দেওয়া হবে।
অন্যদিকে ইংরেজি ভার্সনের ৮১টি  প্রাথমিক বিদ্যালয়ের ১৫ হাজার ৩০২ জন শিক্ষার্থী ৮০ হাজার ১৭৮টি নতুন বই পাবে। এছাড়া  প্রাক- প্রাথমিকের ১ লাখ ৬১ হাজার ৭১৪ জন শিক্ষার্থীকে ১ লাখ ৬১ হাজার ৭১৪টি নতুন বই দেওয়া হবে।
সব মিলিয়ে  প্রাথমিক স্তরের ১১ লাখ ৮২ হাজার ৭৪৫ জন শিক্ষার্থী সরকারিভাবে বিনামূল্যে ৪৮ লাখ ৪০ হাজার ৩১টি নতুন বই পাবে এ বছর।
ইতোমধ্যে  জেলা  প্রাথমিক শিক্ষা অফিসে ১৪ লাখ ৪৫ হাজার ৮৯৮টি নতুন বই এসে পৌঁছেছে। বাকি বই ২০ ডিসেম্বরের মধ্যেই এসে পৌঁছাবে বলে বাংলানিউজকে জানিয়েছেন সহকারী জেলা  প্রাথমিক শিক্ষা অফিসার হৃষীকেশ শীল।
জেলা  প্রাথমিক শিক্ষা অফিসার মো. শহীদুল ইসলাম জানান, করোনা মহামারির কারণে এবার স্কুলে স্কুলে নতুন বই উৎসব না হলেও বছরের প্রথম দিন স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেবো আমরা।
তিনি বলেন, ঢাকা থেকে বই চট্টগ্রামে আসা শুরু হয়েছে। আমরা থানায় থানায় পাঠাচ্ছি। সেখান থেকে কোন  প্রক্রিয়ায় শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হবে- সে বিষয়ে একটি নীতিমালা  প্রণয়ন করা হচ্ছে। আশা করছি করোনার কারণে বই বিতরণে কোনো  প্রভাব পড়বে না।
এদিকে জেলা শিক্ষা অফিসের কর্মকর্তারা জানিয়েছেন, এবার জেলা শিক্ষা অফিসের তত্বাবধানে চট্টগ্রামের মাধ্যমিক বিদ্যালয়, ইবতেদায়ী এবং মাদ্রাসা মিলিয়ে ২ হাজার ২৮৭টি  প্রতিষ্ঠানের ১১ লাখ ৯৫ হাজার ৫৫৩ জন শিক্ষার্থীকে ১ কোটি ৫১ লাখ ৯৭ হাজার ৭০৫টি নতুন বই দেওয়া হবে।  
এর মধ্যে  প্রথম চালানে সাড়ে ৪ লাখ নতুন বই জেলা শিক্ষা অফিসে এসে পৌঁছেছে। করোনা মহামারির কারণে দীর্ঘদিন প্রিন্টিং প্রেস বন্ধ থাকায় নতুন বই ছাপা নিয়ে সংকট তৈরি হয়। এই কারণে এবার মাধ্যমিকের নতুন বই কিছুটা ধীরে আসছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
জেলা শিক্ষা অফিসার মুহাম্মদ ফরিদুল আলম হোসাইনী জানান, করোনার কারণে এবার মাধ্যমিকের বই ধীরে আসছে। তবে ডিসেম্বরের মধ্যেই সব বই চট্টগ্রামে পাঠানো হবে বলে মন্ত্রণালয় থেকে আমাদের জানানো হয়েছে।
তিনি বলেন, সব বই এলে মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে। করোনার কারণে নতুন বই শিক্ষার্থীদের কাছে পৌঁছাতে যাতে দেরি না হয়, সেজন্য কাজ করছি। বছরের  প্রথম দিনই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে চাই আমরা। 
 

রিটেলেড নিউজ

চট্টগ্রামে কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার

চট্টগ্রামে কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার

রিপোর্টার : জোবায়ের হোসেন, চট্টগ্রাম : চট্টগ্রামে বিয়ের প্রলোভনে এক কলেজছাত্রীকে আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণ...বিস্তারিত


চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের কমিটির আবুল হাশেম বক্কর সভাপতি,  মনজুর আলম সম্পাদক 

চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের কমিটির আবুল হাশেম বক্কর সভাপতি,  মনজুর আলম সম্পাদক 

স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ   চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের ৫১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়েছে। ...বিস্তারিত


বন্যাদুর্গতদের পুনর্বাসনে উদ্যোগ নেবে চট্টগ্রাম জেলা পরিষদ

বন্যাদুর্গতদের পুনর্বাসনে উদ্যোগ নেবে চট্টগ্রাম জেলা পরিষদ

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন চট্ট...বিস্তারিত


সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে চট্টগ্রাম ওয়াসার পাওনা ২৪১ কোটি টাকা

সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে চট্টগ্রাম ওয়াসার পাওনা ২৪১ কোটি টাকা

স্টাফ রিপোর্টার : : চট্টগ্রাম ওয়াসার প্রায় ২৪১ কোটি টাকা আটকে আছে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে। এর মধ...বিস্তারিত


‘মামলা চললেও থামছে না দখলচেষ্টা’: বায়েজিদে পৈতৃক সম্পত্তি নিয়ে আতঙ্কে প্রবাসী পরিবার

‘মামলা চললেও থামছে না দখলচেষ্টা’: বায়েজিদে পৈতৃক সম্পত্তি নিয়ে আতঙ্কে প্রবাসী পরিবার

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মহানগরের বায়েজিদ বোস্তামী থানার করিমগঞ্জ (শাম্বীর বাপের বাড়ি) এলাকায় একটি পৈতৃক সম্পত্...বিস্তারিত


দৈনিক ‘আমাদের চট্টগ্রাম’-এর নামেই চসিকের ৩ কোটি টাকার নতুন অ্যাপ

দৈনিক ‘আমাদের চট্টগ্রাম’-এর নামেই চসিকের ৩ কোটি টাকার নতুন অ্যাপ

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) নতুন মোবাইল অ্যাপ্লিকেশন ‘আমাদের চট্টগ্রাম’ উদ্বোধনের মধ্য...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর