চট্টগ্রাম   মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

৮০বছরের বৃদ্ধ নুর আহমদের ভাগ্যে জুটেনি বয়স্ক ভাতার কার্ড

রায়হান সিকদার,লোহাগাড়াঃ    |    ০৪:২৩ পিএম, ২০২০-১১-২২

৮০বছরের বৃদ্ধ নুর আহমদের ভাগ্যে জুটেনি বয়স্ক ভাতার কার্ড

বয়স ৮০ বছর পার হলেও চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা চুনতি ইউনিয়নের হতদরিদ্র নুর আহমদের ভাগ্যে আজও জোটেনি বয়স্ক ভাতার কার্ড। এমনকি কেউ তাকে দেয়নি ভিজিডি কার্ডও। যার ফলে মানবেতর জীবনযাপন করছেন তিনি।  জানা গেছে, উপজেলার চুনতি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ফারাঙ্গা মনদুলাচর এলাকার বাসিন্দা নুর আহমদ । তার ভোটার আইডি কার্ড অনুযায়ী তার বয়স ৮০ বছর। বর্তমানে বয়সের ভারে নুয়ে পড়েছেন।তার বাড়ী পাহাড়ের উপরে। সংসারে ৭ ছেলে ২ মেয়ে। ১ মেয়ের বিয়ে দিছে। আরেকজনের এখনো বিয়ে হয়নি। তার স্ত্রী বিগত ৬ বছর পুর্বে মারা গেছে। সন্তানেরা তাদের সংসার নিয়ে ব্যস্ত। ৭ ছেলে সন্তানের মধ্যে ৩জন বিভিন্ন রোগব্যাধিতে আক্রান্ত। স্ত্রী মারা যাওয়ার পর থেকে তার চলাফেরা করতে খুব কষ্ট হয়। শ্বাসকষ্ট ও ডায়াবেটিক সহ বিভিন্ন রোগে ভুগছেন বৃদ্ধ নুর আহমদ। সামান্য বসতঘর থাকার জায়গা ছাড়া আর কোন সহায় সম্বল নেই । বৃদ্ধ নুর আহমদ কোনো কাজ করতে না পারায় অতি কষ্ঠে দিন যাপন করছেন। স্থানীয় জনপ্রতিনিধির কাছে কাকুতিমিনতি করেও মেলেনি বয়স্ক ভাতার কার্ড। ফলে অভাবের সঙ্গে পাল্টা দিয়ে অর্ধাহারে অনাহারে দিন কাটাচ্ছেন। বৃদ্ধ নুর আহমদ দুঃখ করে বলেন, এলাকায় তার ১০/১৫ বছরের ছোটরা বয়স্কভাতা পায়। কিন্তু তিনি বয়স্ক ভাতা পান না। অতি কষ্টে দিনাতিপাত করছি। জটিল রোগসহ বিভিন্ন সমস্যা নিয়ে দিন কাটাচ্ছি। শেষ বয়সে যদি বয়স্ক ভাতার কার্ড পেলে কিছু হলেও দুঃখ টা কেটে যাবে বলেও তিনি জানান।  স্থানীয় ইউপি সদস্য মুহাম্মদ জানে আলম প্রকাশ জানু মেম্বার জানান, বৃদ্ধ নুর আহমদ খুব বেশী অসহায়। তিনি শ্বাসকষ্ট ও ডায়াবেটিক রোগসহ বিভিন্ন ধরণের জটিল রোগে ভুগছেন। বিষয়টি তিনি চুনতি চেয়ারম্যান সাহেবের মাধ্যমে উপজেলা সমাজসেবা অফিসারকে অবহিত করে দ্রুত বয়স্ক ভাতার কার্ডের ব্যবস্থা করা হবে। চুনতি ইউপি চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল আবেদীন জনু কোম্পানী বলেন, নুর আহমদ বিষয়ে জানতাম না। শীঘ্রই তার নাম বয়স্ক ভাতার আওতায় আনা হবে। লোহাগাড়া উপজেলা সমাজসেবা অফিসার দেলোয়ার হোসেন জানান,৮০ বছরের বৃদ্ধ নুর আহমদ বয়স্ক ভাতার আওতায় পড়েননি আমার জানা ছিল না। কিন্তু বয়স্ক ভাতা পেতে আবেদন করলে আগামী অর্থ বছরে তার নাম তালিকায় অর্ন্তভুক্ত করা হবে।

রিটেলেড নিউজ

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত


চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত


ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত


সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত


সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত


‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর