শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৫:০৭ পিএম, ২০২০-১১-০২
নকশা বহির্ভূত ভবন নির্মাণের দায়ে দুই ভবন মালিককে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। সোমবার (২ নভেম্বর) দুই ভবন মালিক আদালতে আত্মসমর্পণ করলে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুল আলম তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। তারা হলেন- নগরের আগ্রাবাদ শেখ মুজিব রোডের হোটেল ইস্টার্ন ভিউ’র মালিক মো. জসিম উদ্দিন ভূঁইয়া এবং তার স্ত্রী কহিনুর বেগম।
স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী ফয়েজ আহমদ জানান, জসিম উদ্দিন ভূঁইয়া এবং কহিনুর বেগম সিডিএ থেকে ২টি ৬ তলা বিশিষ্ট ভবন নির্মাণের অনুমোদন নেন। কিন্তু তারা নকশা বহির্ভূতভাবে একটি ভবন ৬ তলার পরিবর্তে ৮ তলা এবং অন্যটি ৬ তলার পরিবর্তে ১১ তলা নির্মাণ করেন। অথারাইজেশন বিভাগ এ ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের করেন। ফয়েজ আহমদ বলেন, আদালত মামলা দুটি আমলে নিয়ে দুই আসামির বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করেন। সোমবার তারা আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited