চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

চট্টগ্রামে বিকাশ এজেন্ট খুনের কারণ পাওনা নিয়ে বিরোধ: পুলিশ

নিজস্ব প্রতিবেদক    |    ০৬:৩৫ পিএম, ২০২০-১০-২৪

চট্টগ্রামে বিকাশ এজেন্ট খুনের কারণ পাওনা নিয়ে বিরোধ: পুলিশ

চট্টগ্রামে বিকাশ এজেন্ট খুনের ঘটনায় একজনকে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) বলছে, পাওনা টাকা চাওয়া নিয়ে ঝগড়ার জেরে তাকে খুন করে লাশ রাস্তায় ফেলে দেওয়া হয়েছিল। খুনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইপিজেড থানার সেলার্স কলোনি থেকে শুক্রবার রাতে আব্দুর রহমান (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে সিআইডি। গ্রেপ্তার আব্দুর রহমান (৪০) ঠিকাদারি ব্যবসায় যুক্ত। নগরীর ইপিজেড থানার নেভী ওয়েল ফেয়ার মার্কেটে তার প্রতিষ্ঠানের কার্যালয়। ওই মার্কেটের নিচতলায় ছিল বিকাশ এজেন্ট বিজয় কুমার বিশ্বাসের (৩২) দোকান, যিনি খুন হয়েছিলেন। গত ১৫ অক্টোবর নগরীর পাহাড়তলী থানার আলিফ গলি থেকে ককশিট ও পেপার দিয়ে মোড়ানো বস্তাবন্দি অবস্থায় বিজয়ের লাশ উদ্ধার করে পুলিশ। আগের দিন থেকে তিনি নিখোঁজ জানিয়ে পরিবারের পক্ষ থেকে ইপিজেড থানায় সাধারণ ডায়েরি করা হয়েছিল। মামলার তদন্ত কর্মকর্তা ও সিআইডির পরিদর্শক মিজানুর রহমান জানান, সিআইডি বিভিন্নভাবে অনুসন্ধান চালিয়ে রহমানের সম্পৃক্ততার প্রমাণ পায়। এরপর নেভী সেলার্স কলোনির ২ নম্বর গেইট সংলগ্ন রঙধনু স্কুল গলির বাসা থেকে তাকে গ্রেপ্তার করে। নেভী ওয়েলফেয়ার মার্কেটের দ্বিতীয় তলায় মেসার্স রাইড এন্টারপ্রাইজ ও হাওলাদার বিল্ডার্স নামে দুটি প্রতিষ্ঠান মিলিয়ে একটি অফিস আছে রহমানের। একই মার্কেটের নিচতলায় বিজয়ের চাঁদনী এন্টারপ্রাইজ ও এন্ড গিফট শপ নামে দোকান রয়েছে বিজয়ের। সিআইডি কর্মকর্তা মিজান বলেন, “একই মার্কেটের দোকান হওয়ায় তাদের দুজনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। এজন্য প্রতিমাসে সাত হাজার টাকা লাভে দেড় লাখ টাকা আব্দুর রহমান ঋণ দেয় বিজয়। কিন্তু রহমান টাকা পরিশোধ করতে না পারায় দুজনের মধ্যে সম্পর্কের টানাপোড়ন চলছিল।” সিআইডি জানায়, গত ১৪ অক্টোবর রহমান টাকা পরিশোধের কথা বলে বিজয়কে তার প্রতিষ্ঠানে ডেকে নেয়। সেখানে দুজনের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে রহমান ধাক্কা দিলে বিজয় মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যান। তখন গলায় ইন্টারনেটের তার পেঁচিয়ে বিজয়কে হত্যা করা হয়। তদন্ত কর্মকর্তা মিজান বলেন, “সেদিন বিজয়ের লাশ আব্দুর রহমানের প্রতিষ্ঠানের কার্যালয়ে পড়ে থাকলেও পরের দিন সকালে সে বস্তার ভেতর করে ককশিট ও পেপার মুড়িয়ে কর্মচারী নাছিরকে নিয়ে রিকশা করে বের হয়ে যায়। “কিছু দূর যাওয়ার পর তারা একটি সিএনজি অটোরিকশা ভাড়া করে। অলঙ্কার মোড় যাওয়ার পর আলিফ গলিতে লাশ ফেলে দিয়ে আসে আব্দুর রহমান তার কর্মচারী নাছির। পরে রহমান নিজেই অপহৃত হয়েছে বলে একটি নাটক সাজায়। তবে শুক্রবার সে বাসায় ফিরে আসে।”

রিটেলেড নিউজ

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত


কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত


কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত


শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত


চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত


ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর