শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৩:৪৬ পিএম, ২০২০-১০-১৪
গত ফেব্রুয়ারিতে নগরের দুই নম্বর গেইট এলাকায় ট্রাফিক পুলিশ বক্সে বিষ্ফোরণের ঘটনায় আরও ৬ যুবককে গ্রেফতার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কাউন্টার টেরোরিজম ইউনিট। গ্রেফতার ৬ জন নব্য জেএমবির সদস্য বলে জানিয়েছে পুলিশ। বুধবার (১৪ অক্টোবর) তাদের গ্রেফতারের বিষয়টি জানানো হয় সিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটের পক্ষ থেকে। চট্টগ্রামের লোহাগাড়া, সাতকানিয়ার কেরানিহাট ও বান্দরবান এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। সিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটের অতিরিক্ত উপ-কমিশনার আসিফ মহিউদ্দীন বলেন, লোহাগাড়া, কেরানিহাট ও বান্দরবান এলাকায় অভিযান চালিয়ে দুই নম্বর গেইটে ট্রাফিক পুলিশ বক্সে বিষ্ফোরণের ঘটনায় আরও ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। তারা নব্য জেএমবির সদস্য। গ্রেফতারকৃতরা হলো- মহিদুল আলম (২৪), মো. জহির উদ্দিন (২৮), মো. মঈন উদ্দিন (২০), মো. আবু সাদেক (১৯), রহমত উল্লাহ প্রকাশ আকিব (২৪) ও মো. আলা উদ্দিন (২৪)।
রিপোর্টার : জোবায়ের হোসেন, চট্টগ্রাম : চট্টগ্রামে বিয়ের প্রলোভনে এক কলেজছাত্রীকে আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণ...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের ৫১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়েছে। ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন চট্ট...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রাম ওয়াসার প্রায় ২৪১ কোটি টাকা আটকে আছে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে। এর মধ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মহানগরের বায়েজিদ বোস্তামী থানার করিমগঞ্জ (শাম্বীর বাপের বাড়ি) এলাকায় একটি পৈতৃক সম্পত্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) নতুন মোবাইল অ্যাপ্লিকেশন ‘আমাদের চট্টগ্রাম’ উদ্বোধনের মধ্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited