শিরোনাম
মীর মামুন (সীতাকুণ্ড) : | ০৬:৩৫ পিএম, ২০২০-১০-০৮
সীতাকুণ্ডে গৃহকর্মীকে বিয়ের লোভ দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ চেষ্টা করে মোরশেদুল আলম (৪৬) নামের এক ব্যক্তি। এঘটনায় পুলিশ তাকে গ্রেফতার করছে।
ঘটনাটি উপজেলার ১০নং জঙ্গল সলিমপুর (ছিন্নমূল) মনতাজের ঘোনা ১নং ওয়ার্ডের জাফরাবাদ এলাকায়।
সীতাকুণ্ড মডেল থানার মামলা সুত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত ১০টার সময় ঐ এলাকার মহিমা বেগম (৪০) নামের এক মহিলা বেশি বেতনের লোভ দেখিয়ে তিশা নামের (ছদ্মনাম ) ১৫ বছর বয়সী এক কাজের মেয়েকে অন্যের বাসা থেকে নিজের বাসায় নিয়ে আসে। মহিমা বেগম তার ঘরে থাকা মোরশেদুল আলমকে দেখিয়ে বলে তোকে এর সাথে বিবাহ দেব। এই লোকটি আমেরিকা প্রবাসী, তোকেও আমেরিকা নিয়ে যাবে। তুই ভালভাবে সংসার করতে পারবি। এতে মেয়ে অসম্মতি জানালে ক্ষিপ্ত হয়ে উঠে মেয়েটিকে মারধর শুরু করে মাহিমা বেগম।
একপর্যায়ে মেয়েটিকে মোরশেদুল আলমের রুমে আটকে রেখে মহিমা বেগম বাইরে চলে যায়। এ সুযোগে মোরশেদুল আলম মেয়েটিকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে।
মেয়েটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে।
এ সময় ধর্ষনের চেষ্টাকারী মোরশেদুল আলম পালিয়ে যাওয়ার চেষ্টা করলে লোকজন তাকে আটক করে থানায় সোপর্দ করে। অভিযুক্ত মোরশেদুল আলম ঐ এলাকার জাহিদুল আলমের পুত্র।
এ ঘটনায় মেয়েটি সীতাকুণ্ড মডেল থানায় মামলা দায়ের করে। এ ব্যাপারে সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) সুমন বণিক জানান, কাজের মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক আসামিকে গ্রেপ্তার করে কোর্টে প্রেরণ করা হয়েছে।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited