শিরোনাম
খাগড়াছড়ি প্রতিনিধি : | ০৫:২১ পিএম, ২০২০-১০-০৮
খাগড়াছড়ি পার্বত্য জেলার ইউনাইটেড পিপলস্ ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ)-এর জেলা ইউনিটের সংগঠক অংগ্য মারমা বুধবার(০৭ অক্টোবর ২০২০) এক বিবৃতিতে জেলার রামগড়ে তিন ইউপিডিএফ সদস্যকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
বিবৃতিতে তিনি বলেন, গতকাল মঙ্গলবার দিবাগত গভীর রাত ২:৩০টার সময় সিন্দুকছড়ি জোনের অধীন বাটনাতলী ক্যাম্পের একদল সেনা রামগড়ে নাঙেল পাড়া নামক গ্রামে হানা দিয়ে ওই পাড়ার বাসিন্দা অনিল চাকমার বাড়ি ঘেরাও করে তল্লাশি চালায়। এ সময় সেনারা সেখানে অবস্থানরত তিন ইউপিডিএফ সদস্যকে ঘুম থেকে তুলে অন্যায়ভাবে গ্রেফতার করে নিয়ে যায়। সাংগঠনিক কাজের জন্য তারা সেখানে গিয়েছিলেন।
গ্রেফাতরকৃত ইউপিডিএফ সদস্যরা হলেন-১.সুবেল ত্রিপুরা সজল(২৫) পিতা-সবি কুমার ত্রিপুরা গ্রাম-জরিচন্দ্র পাড়া, রামগড়; ২.সাথোইঅং মারমা(২৮) পিতা-উহ্লা মারমা, গ্রাম-অংতু পাড়া, রামগড় ও ৩. জুয়েল ত্রিপুরা(২৮), গ্রাম- রাজেন্দ্র কার্বারী পাড়া, দিঘীনালা।
এ সময় সেনারা বাড়ির মালিক অনিল চাকমা ও তার ছেলে সুবেন চাকমার ওপর শারীরিক নির্যাতন চালিয়েছে বলেও তিনি অভিযোগ করেন।
বিবৃতিতে তিনি বলেন, রাজনৈতিক দমন-পীড়নের অংশ হিসেবে অন্যায়ভাবে ইউপিডিএফ সদস্যদের গ্রেফতার করা হচ্ছে।
তিনি অবিলম্বে গ্রেফতারকৃত তিন ইউপিডিএফ সদস্যকে নিঃশর্ত মুক্তি দেয়ার দাবি জানিয়েছেন। ইউপিডিএফ’র প্রচার ও প্রকাশনা বিভাগের প্রধান নিরন চাকমা স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় ...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পাওয়ার আশা অনেকেই ছেড়ে দেন। অনলাইন প্রতারণায় খোয়া যাওয়া টাকাও অনেক স...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের জর্জ কোর্ট সংলগ্ন হোটেল কসমস আবাসিকের চতুর্থ তলায় অবস্থিত রুস্টপ রেস্টুরেন্টে ভয়...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) পরিবহন সংকট ও সড়কের কাজ নিয়ে সামাজিক যো...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : পার্বত্য চট্টগ্রাম চুক্তিবিরোধী সশস্ত্র সংগঠন ইউপিডিএফ প্রতি মাসে শুধু রাঙামাটি জেলা থেকেই প্র...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited