চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

পুরোদমে চলছে সিটি আউটার রিং রোডের কাজ

নিজস্ব প্রতিবেদক    |    ০৬:১৪ পিএম, ২০২০-১০-০৭

পুরোদমে চলছে সিটি আউটার রিং রোডের কাজ

করোনায় বন্ধ থাকা সিটি আউটার রিং রোডের কাজ পুরোদমে চলছে। বঙ্গোপসাগরের তীর ঘেঁষে নগরের পতেঙ্গা থেকে সাগরিকা পর্যন্ত নির্মাণাধীন নয়নাভিরাম এই রোডের মূল কাজ প্রায় ৯০ শতাংশ শেষ হয়েছে। নগর থেকে বিমানবন্দরগামী রোডের ওপর যানবাহনের চাপ কমাতে গত আগস্টে আউটার রিং রোডে আংশিকভাবে যান চলাচলের অনুমতি দেওয়া হলেও চলতি বছরের শেষে এই রোডে পুরোদমে যান চলাচল শুরু করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্টরা। রিং রোড দক্ষিণ কাট্টলী থেকে সংযোগ রোডের মাধ্যমে স্টেডিয়ামের পাশ দিয়ে সাগরিকায় পোর্ট কানেকটিং রোড ও পতেঙ্গা থেকে কর্ণফুলী নদীর তলদেশে নির্মাণাধীন টানেলের সঙ্গে যুক্ত হবে। এটি পুরোদমে চালু হলে শহরের মূল রোডে বন্দর এবং ইপিজেড’র ভারী যানগুলোর চাপ কমবে। ২০১৬ সালের জুলাইয়ে চার লেনের এ রোডটির নির্মাণকাজ শুরু হয়। আড়াই হাজার কোটি টাকার এ প্রকল্প বাস্তবায়ন করছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। কয়েক দফা মেয়াদ বাড়িয়ে ২০২১ সালের মাঝামাঝিতে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা। উপকূলীয় বাঁধ কাম আউটার রিং রোড নির্মাণ নামে এ প্রকল্পের আওতায় ১৭ দশমিক ৩৫ কিলোমিটার রোড নির্মাণ করা হচ্ছে। এর মধ্যে ১৫ দশমিক ২০ কিলোমিটার মূল ও ২ দশমিক ১৫ কিলোমিটার সংযোগ রোড। করোনায় কিছুদিন কাজ বন্ধ থাকার পর বর্তমানে সিটি আউটার রিং রোডের কিছু অংশে বাকি থাকা পিচ ঢালাই, ওয়াকওয়ে নির্মাণ, ব্লক তৈরি এবং ব্রিজ নির্মাণের কাজ চলছে। এসব কাজ ডিসেম্বরের আগেই শেষ হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তবে মূল সিটি আউটার রিং রোডের নির্মাণকাজ শেষের দিকে হলেও তিনটি ফিডার (শাখা) রোডের কাজে বড় অগ্রগতি নেই। ফিডার রোড-১ (পতেঙ্গা স্টিলমিল এলাকায় নারিকেলতলা দিয়ে বেড়িবাঁধে), ফিডার রোড-২ (বড়পোল আনন্দবাজার হয়ে বেড়িবাঁধে) এবং ফিডার রোড-৩ (সাগরিকা হয়ে বেড়িবাঁধে) নির্মাণ করার কথা।   এরমধ্যে ফিডার রোড-১ নির্মাণকাজ ভূমি অধিগ্রহণ সংক্রান্ত জটিলতায় শুরু করা যাচ্ছে না। সম্প্রতি ইপিজেড থেকে রিং রোড সংযোগ রোডের সঙ্গে ফিডার রোড-২ নির্মাণের অনুমতি পাওয়া গেছে মন্ত্রণালয়ের কাছ থেকে। আর ফিডার রোড-৩ নির্মাণের কাজ চলছে। প্রকল্প পরিচালক ও সিডিএ’র প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস বলেন, প্রকল্পের ৯০ থেকে ৯২ শতাংশ কাজ শেষ। ২০২১ সাল পর্যন্ত কাজের মেয়াদ থাকলেও চলতি বছরের শেষের দিকে পুরোদমে যান চলাচল করতে পারবে বলে আমরা আশাবাদী। তিনি বলেন, বাঁধের ওপর রোডটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সঙ্গে সংযোগ হবে। সাগরের তীর ঘেঁষে প্রায় ৩০ ফুট উঁচুতে এই রোড নির্মাণ চ্যালেঞ্জিং। এটি চালু হলে বন্দর, শিল্প কারখানা ও বিমানবন্দরগামী যানবাহন এ রোড দিয়ে চলাচল করতে পারবে। টানেল থেকে সরাসরি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সঙ্গে যুক্ত হওয়া যাবে। ‘ফলে নগরের অভ্যন্তরীণ সড়কগুলোর ওপর চাপ কমবে। উপকূলীয় বাঁধ নির্মাণের মাধ্যমে বন্যা ও সামুদ্রিক জলোচ্ছ্বাস থেকে শহর, বিমানবন্দর, ইপিজেডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহ রক্ষা হবে। শুধু দেশে নয়, দক্ষিণ এশিয়ার মধ্যে এই রোড হবে একটি মাইলফলক। ’ জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) ২০০৫ সাল থেকে পতেঙ্গা হতে ফৌজদারহাট পর্যন্ত বেড়িবাঁধ কাম আউটার রিং রোড নির্মাণের জন্য সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শুরু করে। যাচাই শেষে জাইকা ২০০৭ সালে বাংলাদেশ সরকারের সঙ্গে চুক্তি করে। শুরুতে এ প্রকল্পের ব্যয় ধরা হয় ৮৬৫ কোটি ২৮ লাখ ৬০ হাজার টাকা। কয়েক দফা সংশোধনের পর বর্তমানে ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৪২৬ কোটি ১৪ লাখ ৯৫ হাজার টাকা। এর মধ্যে বাংলাদেশ সরকার ১ হাজার ৭২০ কোটি ১১ লাখ ৮০ হাজার টাকা ও জাইকার সহায়তা ৭০৬ কোটি টাকা। নতুন সংযোগ সড়ক এবং প্রকল্পের সময় বাড়ানোর কারণে ব্যয় আরও বাড়বে।

রিটেলেড নিউজ

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত


কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত


কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত


শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত


চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত


ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর