শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ০৬:৫২ পিএম, ২০২৪-১০-১৭
সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম বৃহস্পতিবার জানিয়েছে, ইসরাইল উপকূলীয় শহর লাতাকিয়ায় বিমান হামলা চালিয়েছে। দামেস্ক থেকে এএফপি এখবর জানায়।
বর্তাসংস্থা সানা জানায়, ‘বিমান বিধ্বংসী প্রতিরক্ষা ব্যবস্থা লাতাকিয়ার উপর হামলা প্রতিরোধ করেছে।’
বার্তা সংস্থাটি জানিয়েছে, প্রেসিডেন্ট বাশার আল-আসাদের শক্ত ঘাঁটি লাতাকিয়ার প্রবেশপথে ইসরায়েলের বিমান হামলার কারণে আগুন ধরে যায়।
তিনি ইসরায়েলের সাথে যুদ্ধরত লেবাননের জঙ্গি গোষ্ঠী হিজবুল্লাহর সাথে জোটবদ্ধ।
সাম্প্রতিক বছরগুলোতে সিরিয়ায় শত শত হামলায় জড়িত ইসরাইলের সামরিক বাহিনী সঙ্গে এই বিমান হামলার ব্যাপারে জানতে চাওয়া হলে তারা বার্তা সংস্থা এএফপিকে লাতাকিয়া বোমা হামলার বিষয়ে মন্তব্য করবে না বলে জানিয়েছে।
ব্রিটেন ভিত্তিক পর্যবেক্ষক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, ইসরাইলের হামলাটি ছিল ‘লাতাকিয়া শহরের একটি অস্ত্রের ডিপোকে লক্ষ্য করে।’
আবদুল্লাহ মজুমদার : : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দৈনিক আমাদের চট্টগ্রামের উদ্যোগে ‘সীরাতে মোস্তফা মাহফিল’ ...বিস্তারিত
কক্সবাজার প্রতিনিধি: : মিয়ানমার থেকে নদীপথে ইয়াবা পাচারকালে কক্সবাজার টেকনাফ সীমান্ত থেকে ৩ লাখ ৫০ হাজার ইয়াবা সহ দু'জন...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : ইসরাইল ও হিজবুল্লাহ শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। লেবাননে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলু...বিস্তারিত
আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত
আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited