শিরোনাম
আমাদের ডেস্ক : | ০৭:২৮ পিএম, ২০২৪-১০-০৭
চট্টগ্রাম চিড়িয়াখানার পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও চিড়িয়াখানা নির্বাহী কমিটির সভাপতি ফরিদা খানম। আজ ৭ অক্টোবর সোমবার বেলা ১২টায় চিড়িয়াখানায় বাঘ, সিংহ, হরিণ, জলহস্তী ও বিভিন্ন পশু-পাখির খাঁচা পরিদর্শন করেন তিনি। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাদি-উর রহিম জাদিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (এল.এ) এ.কে.এম গোলাম মোর্শেদ খান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ শরীফ উদ্দিন, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) ফারহানুর রহমান, স্টাফ অফিসার টু ডিসি মোঃ ফাহমুন নবী ও চিড়িয়াখানার কিউরেটর শাহাদাত হোসেন শুভসহ প্রমূখ।
চিড়িয়াখানা পরিদর্শনকালে জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, চট্টগ্রাম চিড়িয়াখানাকে আরও দৃষ্টিনন্দন, আকর্ষনীয় ও আধুনিকায়নের মাধ্যমে দেশের শ্রেষ্ঠ চিড়িয়াখানায় রূপান্তরে আমাদেও পরিকল্পনা রয়েছে। পাশাপাশি চিড়িয়াখানার অবকাঠামোগত উন্নয়নসহ অভ্যন্তরে ছোট্ট মিউজিয়াম, ক্যাফেটরিয়া, স্ন্যাক শপ ও শিশুদের খেলাধুলার জন্য বিভিন্ন ধরণের খেলনা সামগ্রী স্থাপনের বিষয়ে গুরুত্বারোপ করেন তিনি।
তিনি আরও বলেন, সাপ্তাহিক ছুটির দিন অর্থ্যাৎ প্রতি শুক্র ও শনিবার শিক্ষার্থী- অভিভাবকসহ প্রচুর দর্শনার্থী বিনোদনের জন্য এখানে আসে। এছাড়া ছুটির দিন ব্যতীত রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ৫ দিন চিড়িয়াখানায় পশু-পাখি দেখার জন্য দুর-দুরান্ত থেকে আসা অনেক দর্শনার্থীর সমাগম ঘটে। আমরা এ চিড়িয়াখানাকে বাংলাদেশে সর্ববৃহৎ বিনোদন স্পট হিসেবে পরিচতি লাভ করাতে চাই। এ জন্য সকলের আন্তরিক সহযোগিতা প্রয়োজন।
বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় ...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পাওয়ার আশা অনেকেই ছেড়ে দেন। অনলাইন প্রতারণায় খোয়া যাওয়া টাকাও অনেক স...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের জর্জ কোর্ট সংলগ্ন হোটেল কসমস আবাসিকের চতুর্থ তলায় অবস্থিত রুস্টপ রেস্টুরেন্টে ভয়...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) পরিবহন সংকট ও সড়কের কাজ নিয়ে সামাজিক যো...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : পার্বত্য চট্টগ্রাম চুক্তিবিরোধী সশস্ত্র সংগঠন ইউপিডিএফ প্রতি মাসে শুধু রাঙামাটি জেলা থেকেই প্র...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited