চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট দেশে ৭১টি চিঠি দিয়েছে দুদক

আমাদের ডেস্ক :    |    ০৭:৪১ পিএম, ২০২৪-১০-০১

বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট দেশে ৭১টি চিঠি দিয়েছে দুদক

বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে এবং দালিলিক তথ্য সংগ্রহের জন্য এখন পর্যন্ত সংশ্লিষ্ট দেশে ৭১টি মিউচ্যুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট রিকোয়েস্ট (এমএলএআর) পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসব চিঠির মধ্যে ২৭টির জবাব পাওয়া গেছে।
দেশ থেকে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে এবং প্রতিরোধে করণীয় নিয়ে আজ মঙ্গলবার ইউরোপীয় ইউনিয়নের চার সদস্যের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।
এ সময় বৈঠকের বিস্তারিত তুলে ধরে দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম বলেন, আজ দুদকের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের চার সদস্যের একটি প্রতিনিধিদলের সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দুদক চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ, সচিব খোরশেদা ইয়াসমীন ছাড়াও কমিশনের প্রতিরোধ, মানি লন্ডারিং ও গোয়েন্দা শাখার শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইইউ প্রতিনিধিদলের সদস্যরা হলেন ইউরোপীয় ইউনিয়নের হেড অব ডেভেলপমেন্ট কো-অপারেশন মিচে ক্রিজা, প্রোগ্রাম ম্যানেজার অব ইনক্লুসিভ গভর্ন্যান্স পাবলো পাদিন, মিস নাদের তানিজা ও কিশোয়ার আমিন।
ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে দুর্নীতি দমন কমিশনের কার্যক্রম সম্পর্কে তাদের অবহিত করা হয়েছে উল্লেখ করে মহাপরিচালক বলেন, দুর্নীতি দমন কমিশনের সক্ষমতা বৃদ্ধির জন্য বিশেষ করে মানিলন্ডারিং প্রতিরোধ ও পাচার হওয়া সম্পদ পুনরুদ্ধারের  ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদল তাদের পক্ষ থেকে দুর্নীতি দমন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অর্থপাচার সংক্রান্ত মামলাগুলোর ক্ষেত্রে যেসব প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছি, সেগুলো তাদের বিস্তারিত জানিয়েছি। যেসব দেশে অর্থ পাচার অর্থাৎ মানিলন্ডারিং হয়েছে সেসব দেশের নামগুলো সুনির্দিষ্টভাবে তাদের দেওয়া হয়েছে। 

রিটেলেড নিউজ

নিউমুরিং টার্মিনাল ইজারায় ডিপি ওয়ার্ল্ড আবার আলোচনায়, এক দিনে দুই চিঠি

নিউমুরিং টার্মিনাল ইজারায় ডিপি ওয়ার্ল্ড আবার আলোচনায়, এক দিনে দুই চিঠি

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম বন্দরের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) নিয়ে একই দিনে একই বিষ...বিস্তারিত


পদ্মা অয়েল পিএলসি.-এর ৫৬তম বার্ষিক সাধারণ সভা

পদ্মা অয়েল পিএলসি.-এর ৫৬তম বার্ষিক সাধারণ সভা

আমাদের ডেস্ক : : পদ্মা অয়েল পিএলসি.-এর ৫৬তম বার্ষিক সাধারণ সভা ৩ জানুয়ারি ২০২৬ তারিখে সকাল ১১:০০ টায় ডিজিটাল প্ল্যা...বিস্তারিত


ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কাউন্সিলের সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কাউন্সিলের সভা অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি : ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শরী’আহ সুপারভাইজরি কাউন্সিলের এক সভা ৩০ নভেম্বর ২০২৫, রবিবার ই...বিস্তারিত


বাংলাদেশে তৈরি ৩ ল্যান্ডিং ক্রাফট যাচ্ছে আরব আমিরাতে

বাংলাদেশে তৈরি ৩ ল্যান্ডিং ক্রাফট যাচ্ছে আরব আমিরাতে

আমাদের ডেস্ক : : দেশের জাহাজ নির্মাতা ও রপ্তানিকারক প্রতিষ্ঠান ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডে তৈরি ৩ জাহাজ রপ্তা...বিস্তারিত


এক দিনে ৬ হাজার ৩০১টি  গেটপাস ইস্যু বন্দরে

এক দিনে ৬ হাজার ৩০১টি  গেটপাস ইস্যু বন্দরে

স্টাফ রিপোর্টার : : দেশের প্রধান সমুদ্রবন্দরে এক দিনে ৬ হাজার ৩০১টি গেটপাস ইস্যু হয়েছে। এটিকে রেকর্ড বলছেন চট্টগ্রা ...বিস্তারিত


বাংলাদেশের রিজার্ভ বৃদ্ধিকে আইএমএফের প্রশংসা

বাংলাদেশের রিজার্ভ বৃদ্ধিকে আইএমএফের প্রশংসা

আমাদের ডেস্ক : : বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধিকে স্বাগত জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর