চট্টগ্রাম   মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

টেকনাফে বিপুল পরিমাণ ইয়াবাসহ পাচারকারী আটক

কক্সবাজার প্রতিনিধি:    |    ০৬:২৪ পিএম, ২০২৪-০৯-০৮

টেকনাফে বিপুল পরিমাণ ইয়াবাসহ পাচারকারী আটক

কক্সবাজারের টেকনাফ সীমান্তে মাদকবিরোধী অভিযানে ১ লাখ ৬০ হাজার ইয়াবাসহ এক মাদকপাচারকারীকে আটক করেছে বিজিবি। আজ রবিবার (৮ সেপ্টেম্বর) ভোর রাতে তাকে আটক করা হয়।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির টেকনাফ ব্যাটালিয়ন ২ জানতে পারে উনচিপ্রাং বিওপি’র দায়িত্বপূর্ণ মেজরের ঘের নামক এলাকা দিয়ে মাদকের একটি চালান মিয়ানমার হতে বাংলাদেশে আসতে পারে। এ প্রেক্ষিতে বিজিবির উনচিপ্রাং বিওপি’র একটি চোরাচালান প্রতিরোধী টহলদল কয়েকটি উপদলে বিভক্ত হয়ে লবণ মাঠের আইলের আঁড় নিয়ে কৌশলগত অবস্থান নেয়। রাত সাড়ে ৩টার দিকে টহলদল পাঁচ ব্যক্তিকে বেশ কয়েকটি ব্যাগ নিয়ে নাফ নদী পার হয়ে বেড়িবাঁধ অতিক্রম করে লবণ মাঠের দিকে আসতে দেখে।
তাদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় বিজিবি টহলদল তাদের চ্যালেঞ্জ করলে তারা বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। বিজিবি টহলদল ধাওয়া করে তাদের একজনকে আটক করে।  এসময় অপর ব্যক্তিরা তাদের হাতে থাকা ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে তাদের ফেলে যাওয়া চারটি প্লাস্টিকের ব্যাগের ভেতর থেকে ১ লাখ ৬০ হাজার ইয়াবা পাওয়া যায়। আটককৃত ব্যক্তি টেকনাফের হোয়াইক্যং কাঞ্চর পাড়া গ্রামের নূর হোসেনের ছেলে মো. ইরফান (২২)। জব্দকৃত ইয়াবাসহ আটক ইরফানের বিরুদ্ধে মামলা দায়ের করে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
টেকনাফ ২ বিজিবি'র অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মহিউদ্দীন আহমেদ গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

রিটেলেড নিউজ

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত


চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত


ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত


সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত


সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত


‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর