চট্টগ্রাম   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬  

শিরোনাম

রাঙামাটির সাবেক মেয়রসহ পৌর  আ’লীগের সভাপতির বিরুদ্ধে হত্যা মামলা

রাঙ্গামাটি প্রতিনিধি :    |    ০৫:৪৭ পিএম, ২০২৪-০৯-০১

রাঙামাটির সাবেক মেয়রসহ পৌর  আ’লীগের সভাপতির বিরুদ্ধে হত্যা মামলা

আলমগীর মানিক

রাঙামাটি পৌরসভর সদ্য সাবেক মেয়র ও জেলা যুবলীগের সভাপতি আকবর হোসেন চৌধুরী ও পৌর আওয়ামীলীগের সভাপতি সোলায়মান চৌধুরীর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। রাঙামাটির পাশ্ববর্তী রাঙ্গুনিয়ায় পাহাড় কাটার সময় মাটি চাপায় শিশুসহ তিন জন নিহত হওয়ার ঘটনায় এই মামলা দায়ের করা হয়।
গত ২৭শে আগষ্ট চট্টগ্রামের চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক কাজী শহিদুল ইসলাম এর আদালতে এই মামলাটি দায়ের করেন মোঃ নাজিম উদ্দিন নামের এক ভূক্তভোগী। আদালত মামলাটি আমলে নিয়ে রাঙ্গুনিয়া থানাকে মামলা হিসেবে গ্রহণ করে তদন্তের নির্দেশনা দিয়েছেন। এই মামলায় প্রধান আসামী করা হয়েছে সাবেক মন্ত্রী রাঙ্গুনিয়ার এমপি হাসান মাহমুদকে।
বিগত ২০১৭ সালের ৩০শে ডিসেম্বর রাঙ্গুনিয়ার দক্ষিণ রাজানগর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে বনবিভাগের সংরক্ষিত লেলাং পাহাড়ে দুপুর ১২ টার সময় একনং আসামীর পালিত সন্ত্রাসীরা মাটি কাটার সময় পাহাড়ের মাটি চাপা পড়ে রাঙ্গুনিয়ার মোহাম্মদপুর গ্রামের মোঃ আমির আলী(৩২), দিদারুল আলম(২৫) ও মোঃ আকিব(১০) নামের তিনজন নিহত হয়।
উক্ত মাটি চাপা পড়া পাহাড়টি আওয়ামীলীগ সরকারের সাবেক মন্ত্রী হাসান মাহমুদের দখল করা এবং তাহার নির্দেশে মাটি কাটা হচ্ছিলো বলে মামলার আবেদনে উল্লেখ করা হয়েছে। এই মামলায় সর্বমোট ২৭৮ জনকে আসামী করা হয়েছে।
এদিকে, গত ৫ই আগষ্টের ক্ষমতাচ্যুতির পর হতে অদ্যবদি পর্যন্ত রাঙামাটিতে রাজনৈতিক প্রতিপক্ষ আওয়ামীলীগ অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপি-জামায়াতের পক্ষ থেকে কোনো মামলা দায়েরের খবর পাওয়া যায়নি।
এমতাবস্থায় রাঙামাটির সাবেক মেয়র ও জেলা যুবলীগের সভাপতি আকবর হোসেন চৌধুরী ও পৌর আওয়ামীলীগের প্রভাবশালী নেতা সোলায়মান চৌধুরীর বিরুদ্ধে পাশর্^বর্তি রাঙ্গুনিয়া থানার ঘটনায় হত্যা মামলা দায়ের করার পাশাপাশি রাঙামাটি জেলা আওয়ামীলীগের অনেক প্রভাবশালী নেতার বিরুদ্ধে মামলা না হওয়ার বিষয়টি রাঙামাটিতে টক অব দ্যা টাউনে পরিণত হয়েছে।

রিটেলেড নিউজ

চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু ২৭ জুলাই

চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু ২৭ জুলাই

নিজস্ব প্রতিবেদক : বন্যার কারণে স্থগিত চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন ৫ জেলার পরীক্ষা আগামী ...বিস্তারিত


নেলসন ম্যান্ডেলা স্টার অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক এম.ইরফান উদ্দিন ইরো

নেলসন ম্যান্ডেলা স্টার অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক এম.ইরফান উদ্দিন ইরো

আমাদের ডেস্ক : : বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিশ্বনেতা নেলসন ম্যান্ডেলার ৯৫তম জন্মবার্ষিকী উদযাপন ও গুণীজন সম্মা...বিস্তারিত


‘মামলা চললেও থামছে না দখলচেষ্টা’: বায়েজিদে পৈতৃক সম্পত্তি নিয়ে আতঙ্কে প্রবাসী পরিবার

‘মামলা চললেও থামছে না দখলচেষ্টা’: বায়েজিদে পৈতৃক সম্পত্তি নিয়ে আতঙ্কে প্রবাসী পরিবার

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মহানগরের বায়েজিদ বোস্তামী থানার করিমগঞ্জ (শাম্বীর বাপের বাড়ি) এলাকায় একটি পৈতৃক সম্পত্...বিস্তারিত


দৈনিক ‘আমাদের চট্টগ্রাম’-এর নামেই চসিকের ৩ কোটি টাকার নতুন অ্যাপ

দৈনিক ‘আমাদের চট্টগ্রাম’-এর নামেই চসিকের ৩ কোটি টাকার নতুন অ্যাপ

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) নতুন মোবাইল অ্যাপ্লিকেশন ‘আমাদের চট্টগ্রাম’ উদ্বোধনের মধ্য...বিস্তারিত


ত্রাণ নয়, ভালোবাসার উপহার - বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটির মানবিক উদ্যোগ

ত্রাণ নয়, ভালোবাসার উপহার - বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটির মানবিক উদ্যোগ

আবদুল্লাহ মজুমদার : : দক্ষিণ চট্টগ্রামের বন্যাকবলিত জনপদ বাঁশখালীর দুর্গত মানুষের মুখে সামান্য হলেও হাসি ফোটাতে মানব...বিস্তারিত


চসিকের ৩ কোটির ‘আমাদের চট্টগ্রাম’ নতুন অ্যাপ: নাম চুরির আইনি বিতর্ক ও ৬ প্রকল্পের ব্যর্থতার ভূত

চসিকের ৩ কোটির ‘আমাদের চট্টগ্রাম’ নতুন অ্যাপ: নাম চুরির আইনি বিতর্ক ও ৬ প্রকল্পের ব্যর্থতার ভূত

মুনীর চৌধুরী : : একই নামে দীর্ঘদিনের নিবন্ধিত ও সরকারি তালিকাভুক্ত সংবাদপত্র সচল থাকার পরও চট্টগ্রাম সিটি কর্পোর...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর