শিরোনাম
আমাদের ডেস্ক : | ০৬:৪৬ পিএম, ২০২৪-০৮-২৭
ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ.ফ.ম খালিদ হোসেন বলেছেন, বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় ধর্মবর্ণ নির্বিশেষে দেশের সব মানুষ এগিয়ে এসেছে । বন্যার্তদের সহায়তায় সকলেই ভূমিকা রাখছে। আজ মঙ্গলবার দুপুরে ফেনীর লালপোল সিলোনিয়ায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি এসব কথা বলেন। বন্যাদুর্গত এলাকা পরিদর্শনকালে তিনি সদর উপজেলার জায়লস্কর ইউনিয়নের সিলোনীয়া মাদ্রাসায় অস্থায়ী আশ্রয়কেন্দ্রের জন্য ১শ প্যাকেট ত্রাণসামগ্রী ও নগদ ৫০ হাজার টাকা দেন। এছাড়া মধুপুর জামে মসজিদ এলাকায় ৩শ’ প্যাকেটসহ মোট ১ হাজার প্যাকেট ত্রাণসামগ্রী বিতরণ করেন তিনি৷
উপদেষ্টা খালিদ হোসেন আরো বলেন, বন্যায় মানুষজন ঘরবাড়ি ছেড়ে মসজিদ, মাদরাসা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আশ্রয় নিয়েছেন। বন্যাদুর্গতদের সাহায্যার্থে এ দেশের আলেম ওলামা ও বিভিন্ন সংগঠন এগিয়ে এসেছেন। আমি তাদের সাধুবাদ জানাই। উপদেষ্টা বলেন, সকলের সহযোগিতায় আমরা আবারও স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবো। জাতির যেকোন দুর্যোগে এদেশের আলেম ওলামারা সবার আগে এগিয়ে আসেন, এবারও তার ব্যতিক্রম হয়নি। এটি আমাদের জন্য গর্বের।
বন্যায় নিহতের প্রসঙ্গে তিনি বলেন, বন্যায় যারা মারা গেছেন তাদের দাফনের বিষয়ে সংশ্লিষ্ট জেলা প্রশাসককে নির্দেশনা দেওয়া আছে। দাফনের ব্যবস্থা না করা গেলে বন্যাকবলিত এলাকার বাইরে তাদের দাফনের ব্যবস্থা নেওয়া যেতে পারে। এক্ষেত্রে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে এগিয়ে আসতে হবে। বন্যার্তদের সহযোগিতায় ধর্ম মন্ত্রণালয়ের সকল কর্মকর্তা কর্মচারির একদিনের বেতন প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা দেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : ভোরের আলো তখনো পুরোপুরি ফোটেনি। চট্টগ্রামের কোনো এক বাসাবাড়ির রান্নাঘরে চুলা জ্বলে উঠেছে। ঘুমজড়...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : কে এম আলী হাসান বর্তমানে ইন্ডিয়ার ভিসার জন্য আবেদন করতে গিয়ে দীর্ঘ ভোগান্তি ও মোটা অংকের টাকা...বিস্তারিত
ঢাকা অফিস : : আওয়ামী লীগ সরকারের টানা ১৭ বছর, পরবর্তী অন্তর্বর্তী সরকার এবং বর্তমান সরকারের আমলে সরকারি অর্থ ব...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : চট্টগ্রাম-নাজিরহাট রেললাইন রামগড় পর্যন্ত সম্প্রসারণের দাবি জাতীয় সংসদে তুলেছেন বন ও জলবায়ু পরিব...বিস্তারিত
ঢাকা অফিস : : দেশব্যাপী হারানো সরকারি অস্ত্র উদ্ধারে বিশেষ যৌথ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ অভিয...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited