চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

বৃষ্টি ও জোয়ারের পানিতে প্লাবিত বোয়ালখালীর 

নিজস্ব প্রতিবেদক    |    ০৬:০৯ পিএম, ২০২৪-০৮-২২

বৃষ্টি ও জোয়ারের পানিতে প্লাবিত বোয়ালখালীর 

চট্টগ্রামে বোয়ালখালীতে  টানা ভারী বৃষ্টি হবে  আর জোয়ারে কর্ণফুলী নদীর পানি বেড়ে যাওয়ায় প্লাবিত হয়েছে উপজেলার নিম্নাঞ্চল। অস্বাভাবিক হারে পানি বৃদ্ধি পেয়ে ডুবে গেছে ফেরিঘাটসহ নদী তীরবর্তী এলাকা। জোয়ারের পানি বেশি বৃদ্ধি পাওয়া ফেরিঘাট প্লাবিত হওয়ায় বুধবার (২১ আগস্ট) দুপুর সাড়ে ১২টা থেকে ফেরি পারাপার বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছেন ফেরি পরিচালনাকারী সাইদুর রহমান। তিনি বলেন, নদীতে প্রবল স্রোত রয়েছে। এছাড়া ফেরিঘাট ডুবে যাওয়ায় যানবাহন ফেরিতে উঠানামা করতে পারছে না। জোয়ারের পানি কমলে ফেরি চলাচল শুরু হবে। সিএনজি চালক মোঃ করিম জানান, গত তিন দিন ধরে নদীতে অস্বাভাবিক জোয়ারের পানি বাড়ছে এতে দুর্ভোগে পড়েছে ফেরি পারাপারের যাত্রীরা। যাত্রীদের ওঠাতে নামাতে আমাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। ফেরিঘাটের রাস্তা যদি উঁচু করে নির্মাণ করা হতো তাহলে জোয়ারের পানিতে আমাদের দুর্ভোগ পোহাতে হতো না।এদিকে নদী নিকটবর্তী ইউনিয়ন শ্রীপুর খরনদ্বীপ,চরনদ্বীপ, কধুরখীল, পশ্চিম গোমদণ্ডী, শাকপুরা ঘোষখীল, পশ্চিম শাকপুরা,সারোয়াতলী   এলাকা প্লাবিত হয়ে ডুবে গেছে রাস্তাঘাট। বাড়ির উঠোনে হাঁটু সমান পানি। বোয়ালখালী সারোয়াতলী ইউনিয়ন ইমামুল্লার চর গ্রামের বাসিন্দার মো: আসিফ জানান  দুপুর থেকে জোয়ারের পানি বাড়তে শুরু করে। এরই মধ্যে ডুবে গেছে রাস্তাঘাট। বাড়ির উঠোনে হাঁটু সমান পানি উঠে গেছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সুজন কান্তি দাশ বলেন, টানা বৃষ্টি আর জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় উপজেলার চরণদ্বীপ ও পশ্চিম গোমদন্ডী ইউনিয়নের কয়েকটি এলাকায় পানি উঠলেও তা নেমে যাচ্ছে। তবে ক্ষয়ক্ষতির খবর পাইনি।

রিটেলেড নিউজ

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত


চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত


ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত


সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত


সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত


‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর