চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

রাঙামাটিতে মেয়রের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের টানা বিক্ষোভ কর্মসুচি

কক্সবাজার প্রতিনিধি:    |    ০৬:০৭ পিএম, ২০২৪-০৮-১৮

রাঙামাটিতে মেয়রের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের টানা বিক্ষোভ কর্মসুচি

আলমগীর মানিক
স্বৈরাচারি শেখ হাসিনা সরকারের আমলে অবৈধভাবে ক্ষমতা দখল করে অনিয়ম-দূর্নীতির আখড়ায় পরিণত করা রাঙামাটির দুই পৌর মেয়রের পদত্যাগের দাবিতে টানা বিক্ষোভ কর্মসূচী পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বিএনপির নেতাকর্মীরা। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় নিজে স্বশরীরে উপস্থিত থেকে নেতৃত্ব দেওয়াসহ শিক্ষার্থীদের মারধরের অভিযোগে রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেনকে মেয়রের পদ থেকে পদত্যাগের জন্য বেধে দেওয়া সময়সীমা অতিক্রম হওয়ার পর রোববার দুপুর থেকে রাঙামাটি-চট্টগ্রাম সড়ক অবরোধ করে আন্দোলন কর্মসূচী পালন করছে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা।
এসময় তারা জানান, রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী স্বৈরাচারি শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার নেতৃত্ব দিয়েছেন। এছাড়াও বিগত সময়ে মেয়র আকবরের বিরুদ্ধে ব্যাপক দূর্নীতির অভিযোগও উঠে। যা দূর্নীতি দমন কমিশন দুদক কর্তৃপক্ষ প্রাথমিক সত্যতা পেয়ে মামলার প্রক্রিয়াধীন রেখেছে।
এমতাবস্থায় সারাদেশ সংস্কারের অংশ হিসেবে রাঙামাটিতে মেয়র আকবর হোসেন চৌধুরীর পদত্যাগের দাবিতে আন্দোলনে নেমেছে নির্যাতিত শিক্ষার্থীরা। রোববার দুপুর ১২ টা পর্যন্ত মেয়র আকবরকে পদত্যাগের জন্য সময়সীমা বেধে দেওয়া হয়েছিলো। কিন্তু এই সময়ে মধ্যে আকবর পদত্যাগ না করায়, দুপুর দেড়টা থেকে পৌরসভার সামনে জড়ো হতে থাকে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। এক পর্যায়ে বেলা তিনটার সময় আন্দোলনকারি শিক্ষার্থীরা পৌরসভার সামনের রাঙামাটি-চট্টগ্রাম সড়কের উপর ব্যারিকেট দিয়ে বসে অবরোধ সৃষ্টি করে বিভিন্ন শ্লোগান দিতে থাকে।
এসময় শিক্ষার্থীরা, একদফা দাবিতে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা রাঙামাটি পৌরসভা মেয়ের পদত্যাগ দাবি করেন। আন্দোলনকারি শিক্ষার্থীরা জানায়, যতক্ষণ পর্যন্ত মেয়র আকবর হোসেন চৌধুরী পদত্যাগ করবে না ততক্ষণ পর্যন্ত শিক্ষার্থীরা তাদের আন্দোলন চালিয়ে যাবে। এদিকে অবস্থান কর্মসূচী চলাকালীন পৌরসভার সকল কার্যক্রম বন্ধ সহ পৌরসার কোনো কর্মকর্তা কর্মচারীকে অফিসে দেখা যায়নি।

রিটেলেড নিউজ

মিয়ানমারে পাচারের সময় ইউরিয়া সার জব্দ, আটক ২

মিয়ানমারে পাচারের সময় ইউরিয়া সার জব্দ, আটক ২

নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারে পাচারের সময় ৩৫ হাজার কেজি ইউরিয়া সারসহ দুইজনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জো...বিস্তারিত


গরমে অস্থির জনজীবন, বিদ্যুতের জন্য কাটছে নির্ঘুম রাত

গরমে অস্থির জনজীবন, বিদ্যুতের জন্য কাটছে নির্ঘুম রাত

আমাদের ডেস্ক : : গরমে দেশজুড়ে ভয়াবহ লোডশেডিং দেখা দিয়েছে। বিশেষ করে গ্রামাঞ্চলে বিদ্যুতের সংকট তীব্র আকার ধারণ কর...বিস্তারিত


তামাকের ভয়াবহ প্রভাব, সামাজিক ভাবে প্রতিরোধ করা সম্ভব

তামাকের ভয়াবহ প্রভাব, সামাজিক ভাবে প্রতিরোধ করা সম্ভব

ঢাকা অফিস : : কে এম আলী হাসান ধূমপান একটি সামাজিক ব্যাধি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে যত লোক মারা গেছে, ঠিক সেই এক...বিস্তারিত


ফটিকছড়িতে বন্যা-পাহাড়ি ঢলে বিপর্যস্ত জনজীবন, সড়ক ও কৃষিতে ব্যাপক ক্ষতি

ফটিকছড়িতে বন্যা-পাহাড়ি ঢলে বিপর্যস্ত জনজীবন, সড়ক ও কৃষিতে ব্যাপক ক্ষতি

রিপোর্টার : ফটিকছড়ি উপজেলায় টানা অতিবৃষ্টি, পাহাড়ি ঢলে জনজীবন, যোগাযোগ ব্যবস্থা, কৃষি, মৎস্য ও গৃহস্থালি খাতে ...বিস্তারিত


বায়েজিদ সাংবাদিক ফোরাম ( বিএসএফ)'র আহ্বায়ক কমিটি গঠন

বায়েজিদ সাংবাদিক ফোরাম ( বিএসএফ)'র আহ্বায়ক কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক : "ঐতিহ্যের সাথে উন্নয়নের পথে" স্লোগানকে সামনে রেখে চট্টগ্রাম  মহানগর তথা বায়েজিদ বোস্তামী থা...বিস্তারিত


ধারাবাহিক পর্ব-২: সিডিএতে এলইউসি ও নকশা অনুমোদনের অনিয়ম ও দূর্নীতিতে দায় কার

ধারাবাহিক পর্ব-২: সিডিএতে এলইউসি ও নকশা অনুমোদনের অনিয়ম ও দূর্নীতিতে দায় কার

আমাদের ডেস্ক : : চেয়ারম্যান, অথোরাইজ, প্ল্যানিং শাখা নাকি ইমারতনির্মানকারী অনুমোদনে অনৈতিক আর্থিক সুবিধা নে...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর