শিরোনাম
আব্দুল আলীম নোবেল, কক্সবাজার | ১১:০৫ এএম, ২০২৪-০৮-১৭
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা নানা কর্মসূচির কারণে সৃষ্ট অস্থিরতায় নিরাপত্তা বিবেচনায় বন্ধ ছিল কক্সবাজারে ট্রেন চলাচল। অবশেষে দীর্ঘ ২৭ দিন বন্ধ থাকার পর পর্যটন নগরী কক্সবাজার থেকে ট্রেন চলাচল শুরু হয়েছে। এ কারণে স্বস্তি ফিরেছে যাত্রীদের মাঝে।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) বেলা ১২টা ৩০মিনিটে কক্সবাজার এক্সপ্রেস ট্রেন ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। বিষয়টি নিশ্চিত করেছেন, কক্সবাজারের আইকনিক রেলস্টেশনের স্টেশন মাস্টার গোলাম রব্বানী।
তিনি জানান, কক্সবাজার স্টেশন থেকে আন্তঃনগর কক্সবাজার এক্সপ্রেস' ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে। আন্তঃনগর পর্যটক এক্সপ্রেস ঢাকার উদ্দেশে ছেড়ে যাবার কথা রয়েছে। এছাড়া, ১৬ আগস্ট শুক্রবার থেকে চট্টগ্রাম-কক্সবাজার রুটে স্পেশাল ট্রেন চলাচল স্বাভাবিক হবে।
আইকনিক রেলস্টেশনের স্টেশন মাস্টার গোলাম রাব্বানী বলেন, কোটা সংস্কার বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আইকনিক রেল স্টেশন এলাকায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কোনো লাইন বা স্টেশনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
তিনি আরও বলেন নিরাপত্তাজনিত কারণে গত ১৮ জুলাই থেকে আংশিক ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় এবং ১৯ জুলাই থেকে পুরোপুরি বন্ধ ছিল।
নিজস্ব প্রতিবেদক : বন্যার কারণে স্থগিত চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন ৫ জেলার পরীক্ষা আগামী ...বিস্তারিত
আমাদের ডেস্ক : : বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিশ্বনেতা নেলসন ম্যান্ডেলার ৯৫তম জন্মবার্ষিকী উদযাপন ও গুণীজন সম্মা...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মহানগরের বায়েজিদ বোস্তামী থানার করিমগঞ্জ (শাম্বীর বাপের বাড়ি) এলাকায় একটি পৈতৃক সম্পত্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) নতুন মোবাইল অ্যাপ্লিকেশন ‘আমাদের চট্টগ্রাম’ উদ্বোধনের মধ্য...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : দক্ষিণ চট্টগ্রামের বন্যাকবলিত জনপদ বাঁশখালীর দুর্গত মানুষের মুখে সামান্য হলেও হাসি ফোটাতে মানব...বিস্তারিত
মুনীর চৌধুরী : : একই নামে দীর্ঘদিনের নিবন্ধিত ও সরকারি তালিকাভুক্ত সংবাদপত্র সচল থাকার পরও চট্টগ্রাম সিটি কর্পোর...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited