শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৭:৫৬ পিএম, ২০২২-১০-০৪
জাতীয় গ্রিডে ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়। দুপুর ২টা থেকে বিদ্যুৎবিচ্ছিন্ন রাজধানীর বিভিন্ন এলাকা। এ পরিস্থিতি কখন স্বাভাবিক হবে তার ঠিক নেই। সেজন্য এখন মোমবাতির আলোই ভরসা। কিন্তু এরই মধ্যে বিভিন্ন এলাকায়ও মোমবাতির সংকট দেখা দিয়েছে।
মঙ্গলবার (৪ অক্টোবর) রাজধানীর শান্তিনগর, ফকিরাপুল ও সেগুনবাগিচা এলাকায় ঘুরে এমন চিত্র দেখা যায়। সেখানে পাড়া-মহল্লার দোকানে যারাই আসছেন তারা মোমবাতি খোঁজ করছেন। কোনো কোনো দোকানে মিললেও অধিকাংশ দোকানে সন্ধ্যায় মোমবাতি ছিল না।
অনেকেই আবার আশপাশের এলাকা ঘুরে মোমবাতি ও দেশলাই সংগ্রহ করেছে। ফলে সময় যত যাচ্ছে ততই মোমবাতির সংকট সৃষ্টি হচ্ছে।
সিয়াম সামি নামে একজন বলেন, তিন থেকে চারটি দোকান ঘুরে মোমবাতি পাইনি। শেষ একটি দোকানকে মোমবাতি পেয়েছি। তাও দোকানি দুটোর বেশি দেননি।
তিনি বলেন, বাসায় আইপিএস ও চার্জারের ব্যাকআপ শেষ হয়ে গেছে। তাই এটাই এখন ভরসা।
সেগুনবাগিচার মুদি দোকানি হাবিবুর রহমান বলেন, এখন স্বাভাবিক সময় খুব বেশি মোমবাতি বিক্রি হয় না। সেজন্য রাখিও কম। কিন্তু হঠাৎ এখন চাহিদা বেড়েছে। শনিবার চার প্যাকেট মোমবাতি কিনে রেখেছিলাম। সেগুলো দুপুরেই বিক্রি হয়ে গেছে। এখন আর মোমবাতি নেই।
তিনি বলেন, যারাই আসছেন, অন্যান্য পণ্যের সঙ্গে দু-একটা মোমবাতি চাচ্ছেন। দিতে পারছি না।
শান্তিনগর বাজারে নোয়াখালী জেনারেল স্টোরের বিক্রেতা ইউনুস হোসেন বলেন, মোমবাতির অনেক চাহিদা এখন, কোনো ক্রেতাকে বেশি দিচ্ছি না। দু-একটা খুচরা বিক্রি করছি। সেজন্য এখনো কিছু মোমবাতি রয়েছে।
ওই এলাকায় সুজন নামে এক বাসার কেয়ারটেকার বলেন, বাসায় কয়েকটি ফ্লাটের মালিকরা মোমবাতি কিনতে দিয়েছে। এত মোমবাতি কোথাও পাচ্ছি না একসঙ্গে। তাই বিভিন্ন দোকান ঘুরে ঘুরে দুই-চারটা করে সংগ্রহ করছি।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্র থেকে আমদানি বেড়েছে ৪৩ শতাংশ। ভারতের সঙ্গে আমদানি ও রপ্তানি দুটিই কমেছে। বড় ব্যবধা...বিস্তারিত
বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited