চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

লামায় সাংবাদিকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন

লামা প্রতিনিধি :    |    ০৬:৪৫ পিএম, ২০২২-০৯-২৭

লামায় সাংবাদিকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন

দৈনিক যুগান্তর পত্রিকার লামা প্রতিনিধি ইলিয়াস আরমান ও দৈনিক আজকালের খবর লামা প্রতিনিধি নাজিম উদ্দিন রানা'র বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে হয়রানিমুলক মামলা দায়ের ও মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদ সম্মুখ প্রধান সড়কে লামায় কর্মরত সাংবাদিকদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত  হয়।এসময় লামা প্রেসক্লাব,রিপোর্টাস ক্লাব,সাংবাদিক ফোরামসহ উপজেলায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন,সংবাদ প্রকাশের জেরে যুগান্তরের লামা প্রতিনিধি মোহাম্মদ ইলিয়াছ আরমান ও দৈনিক আজকালের খবর লামা প্রতিনিধি নাজিম উদ্দিন রানা'র বিরুদ্ধে গত ২২ সেপ্টেম্বর বৃহস্পতিবার চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনাল আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন খুরশিদা নামের এক মহিলা।যুগান্তর প্রতিনিধিসহ মোট ৯জনকে অভিযুক্ত করা হয় এ মামলায়। সাইবার ট্রাইব্যুনাল আদালত মামলাটি আমলে নিয়ে পিবিআই কক্সবাজারকে আগামী ১৫ নভেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ এর ২১, ২৫ ও ৩৫ ধারার মামলায় অভিযোগ আনা হয়।

প্রসঙ্গত,বিরোধ মীমাংসা করতে গেলে উপজেলার আজিজনগর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোবারক হোসেন মহরমসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা করেন ওই মহিলা।পরে বিরোধ মীমাংসায় গিয়ে মামলায় হয়রানি যুগান্তরে একটি নিউজ প্রকাশিত হয়। মূলত এই প্রতিবেদন প্রকাশের জেরে মামলাটি দায়ের করা হয়। মানববন্ধনে সাংবাদিককে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দিয়ে হয়রানি করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিক মহল।
 

রিটেলেড নিউজ

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত


চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত


ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত


সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত


সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত


‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর