শিরোনাম
মীরসরাই প্রতিনিধি : | ০৫:৫৩ পিএম, ২০২২-০৯-২৪
মীরসরাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মেহরাব হোসেন (১৪) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। মেহরাব উপজেলার মিঠানালা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সৌরভ হোসেনের ছেলে।
শনিবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে সাতটায় বারিয়ারহাট বাজারের দক্ষিণ পাশে চিনকিআস্তানা এলাকায় সিদ্দীকুল্লার অটোরিক্সা গ্যারেজে বিদ্যুতায়িত হয়ে মারা যায় এই কিশোর। বাবার কাজের সূত্রে মধ্যম জামালপুর এলাকার একটি ভাড়া বাসায় থাকতো তারা।
স্থানীয় ইউপি সদস্য আজিজুল হক বলেন, সকালে অটোরিক্সা গ্যারেজে ঘুরতে এসে বিদ্যুতায়িত হয়ে মেহরাব হোসেন নামের এক কিশোর গুরতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এ বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর হোসেন মামুন জানান, অটোরিক্সার গ্যারেজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কিশোরের মৃত্যু হয়ছে এমন খবর পেয়ে হাসপাতাল থেকে মৃতদেহ হেফাজতে নিই আমরা। পরে স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে ওই কিশোরের লাশ তার পরিবারকে হস্তান্তর করা হয়।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited